জেলের জালে ১৯৪ কেজির ভোল মাছ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

জেলের জালে ১৯৪ কেজির ভোল মাছ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০২/২০২৫ ১১:০৭:৫৯ পূর্বাহ্ন

জেলের জালে ১৯৪ কেজির ভোল মাছ

ফাইল ছবি


কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি ভোল মাছ। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে শাহপরীর দ্বীপের কোনা পাড়ার স্থানীয় বাসিন্দা কালু ফকিরের মালিকানাধীন টানা জালে ভোল মাছটি ধরা পড়ে।

সাত ফুট লম্বা ও ছয় ফুট গোলাকার মাছটির ওজন ১৯৪ কেজি। পরে ঘাটে আনা হলে মাছটি ২ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি হয়।

বিষয়টি নিশ্চিত করেন, টেকনাফ শাহপরীর দ্বীপ ট্রলার মালিক সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ হাসান।

তিনি বলেন, দীর্ঘ আট বছর পর জেলেরা নাফ নদীতে মাছ শিকারের অনুমতি পান। পরে শাহপরীর দ্বীপের কোনা পাড়ার স্থানীয় বাসিন্দা কালু ফকিরের  মালিকানাধীন ট্রলার মাছ শিকারের জন্য সকালে গোলার চর এলাকার নাফ নদীর মোহনায় জেলেরা টানা জাল ফেলে। ঘণ্টাখানেক জাল টানার চেষ্টা করে জেলেরা। এমন সময় ছোট ছোট মাছের সঙ্গে এই বড় ভোল মাছটি জালে আটকে যায়। পরে মাছটি ২ লাখ ৫০হাজার টাকায় বিক্রি হয়।

ট্রলার মালিক কালু ফকির বলেন, এত বড় মাছ যে জালে আটকাবে, তা কল্পনা করেনি। মাছটি প্রথমে ৪ লাখ টাকা দাম চেয়েছিলাম। পরে ২ লাখ ৫০ হাজার টাকায় এক ব্যবসায়ী কিনে নেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক