২৪ বছর বয়সী অভিনেত্রীর র*হস্যজনক মৃ*ত্যু
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:২০ PM

২৪ বছর বয়সী অভিনেত্রীর র*হস্যজনক মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০২/২০২৫ ০৩:৩৪:০৪ AM

২৪ বছর বয়সী অভিনেত্রীর র*হস্যজনক মৃ*ত্যু

ফাইল ছবি


২৪ বছর বয়সী কোরিয়ান অভিনেত্রী কিম সে-রনের রহস্যজনক মৃত্যু হয়েছে। দেশটির পুলিশ অভিনেত্রীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনার তদন্তে রয়েছে পুলিশ তবে এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি।

‘ব্লাডহাউন্ডস’ এবং ‘দ্য ম্যান ফ্রম নোহোয়ার’ ছবিতে কিম বিশেষ ভূমিকার জন্য দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন। এক প্রতিবেদনে বলা হয়, কিম সে-রনের এক বন্ধু রবিবার প্রথমে তার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন।

অভিনেত্রীকে ফোনে না পাওয়ায়, বাড়ির লোকদের খবর দেন। এরপরই বিকেলে অভিনেত্রীর মৃত্যুর খবর জানা যায়।সংবাদমাধ্যমকে পুলিশ জানিয়েছেন, ‘তদন্ত চলছে। তবে এখনও আসল কারণ জানা যায়নি।’

অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় নজর রাখলে দেখা যাবে, গত জানুয়ারি মাসে ইনস্টাগ্রামে তিনি শেষ একটি পোস্ট করেছিলেন। তারপর থেকে সে ভাবে অ্যাক্টিভ ছিলেন না তিনি।

২০০৯ সালে ‘আ ব্র্যান্ড নিউ লাইফ’ দিয়ে আত্মপ্রকাশের পর কিম সে-রন জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ‘দ্য ম্যান ফ্রম নোহোয়ার’ (২০১০) ছবিতে মন ছুঁয়ে যাওয়া অভিনয় করেছিলেন। ‘দ্য নেবারস’, ‘হাই! স্কুল-লাভ অন’-এর মতো ছবিতে অভিনয়ের জন্যও তিনি জনপ্রিয়।

তবে, ২০২২ সালের একটি ঘটনা কিমের ক্যারিয়ারে বড় ধাক্কা বলা চলে। তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ ওঠে। যে কারণে অভিনেত্রীকে অনেক টাকা জরিমানা দিতে হয়েছিল। ২০২৩ সালের এপ্রিলে, তিনি ফের মঞ্চে ফিরে আসার চেষ্টা করেছিলেন। কিন্তু অসুস্থতার কারণে সেটাও চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক