সামনেই বিয়ে, কোটিপতি প্রেমিকের থেকে বয়সে ১০ বছরের বড় কৃতি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

সামনেই বিয়ে, কোটিপতি প্রেমিকের থেকে বয়সে ১০ বছরের বড় কৃতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০২/২০২৫ ১১:২৫:৪১ পূর্বাহ্ন

সামনেই বিয়ে, কোটিপতি প্রেমিকের থেকে বয়সে ১০ বছরের বড় কৃতি

ছবি : সংগৃহীত


পুরো ২০২৪ সালজুড়েই এক যুবকের সঙ্গে কাটাতে দেখা গেছে অভিনেত্রী কৃতি শ্যাননকে। কে এই যুবক তা নিয়ে কম আলোচনা হয়নি। তবে ২০২৪-এর শেষের দিকে এসে জানা যায়, যুবকের নাম কবীর বাহিয়া। যিনি পেশায় একজন ব্যবসায়ী ও কোটিপতি।

২০২৫-এর শুরুতেই কবীরকে নিয়ে দিল্লি এসেছেন কৃতি শ্যানন। শোনা যাচ্ছে, প্রেমিকের দিল্লি আসার কারণ তাকে বাবা-মায়ের সঙ্গে আলাপ করাতে চান কৃতি। এটাও শোনা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে নাকি চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা। 

তবে এসবের মধ্যেই যা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তা হলো, দুজনের বয়সের পার্থক্য। কৃতির থেকে বয়সে অনেকটা ছোট কবীর। সেটাও নাকি চোখে পড়ার মতো। 

বর্তমানে কৃতির বয়স ৩৪ বছর। অন্যদিকে কবীরের বয়স ২৪ বছর। দু'জনের বয়সের পার্থক্য প্রায় ১০ বছরের। তবে ভালোবাসায় কবেই সেসব বাধা হয়ে দাঁড়িয়েছে? 

অভিনেত্রীর ঘনিষ্ঠমহল জানাচ্ছে, দু'জনেই দু'জনের প্রেমে মশগুল। যে কারণে খুব শিগগিরই বিয়ের পরিকল্পনা করছেন এই জুটি।

চলতি বছরটা কৃতি শুরুই করেছিলেন কবীরের সঙ্গে। বর্ষবরণের রাতে একসঙ্গে ক্যামেরাবন্দি হন তারা। তবে এযাবৎ কৃতি বা কবীর কেউই তাদের প্রেমের কথা স্বীকার করেননি। 

এর আগে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে নাম জড়িয়েছিল কৃতির। শোনা যায়, একসঙ্গে ছবি করতে গিয়েই নাকি প্রেমে পড়েন তারা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাকে উদ্দেশ্য করে এক মন উজাড় করা পোস্ট করেছিলেন কৃতি। 

তবে সুশান্ত অধ্যায় এখন অতীত। বয়সে ১০ বছরের ছোট কবীরকেই মন দিয়েছেন তিনি। দুজনের বিয়েটাও নাকি এখন শুধুই সময়ের অপেক্ষা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল