উন্নয়নের জন্যই জনগণ আবার আওয়ামী লীগকে ভোট দিবে: পরিবেশমন্ত্রী
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:২৮ AM

উন্নয়নের জন্যই জনগণ আবার আওয়ামী লীগকে ভোট দিবে: পরিবেশমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৯/২০২৩ ০৪:১০:০০ AM

উন্নয়নের জন্যই জনগণ আবার আওয়ামী লীগকে ভোট দিবে: পরিবেশমন্ত্রী

ছবি : সংগৃহিত


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশে অভূতপূর্ব উন্নয়ন করেছে। ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া হয়েছে। ভূমিহীন-গৃহহীনদের ভূমিসহ ঘর দেওয়া হয়েছে- যা বিশ্বে বিরল। এ উন্নয়নের জন্যই আগামী নির্বাচনে জনগণ আবার আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করবে।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রতুলী-লক্ষীছড়া রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, এলাকায় আগর আতর শিল্পের আধিক্য থাকায় উন্নত মানের আগর উৎপাদনের জন্য বিশেষ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে আগর আতরের উৎপাদন বহুগুণে বেড়ে যাবে। জুড়ীর লাঠিটিলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সাফারি পার্ক, মাধবকুণ্ড জলপ্রপাতে কেবলকার স্থাপনের প্রকল্প অনুমোদনের পর্যায়ে রয়েছে।

বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। মন্ত্রী পরে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নাপিতখাই গোয়ালি রাস্তায় উরুয়া ছড়ার ওপর ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

SH



শীর্ষ সংবাদ:

প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী