মাধবপুর সীমান্তে ভা*রতীয় নাগরিকসহ ৫ নারী আ ট ক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

মাধবপুর সীমান্তে ভা*রতীয় নাগরিকসহ ৫ নারী আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০২/২০২৫ ১১:০৭:৪২ পূর্বাহ্ন

মাধবপুর সীমান্তে ভা*রতীয় নাগরিকসহ ৫ নারী আ ট ক

ছবি : সংগৃহীত


মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের রাজেন্দ্রপুর সীমান্ত থেকে এক ভারতীয় ও ৪ বাংলাদেশী নাগরিক সহ ৫ নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি'র হরষপুর বিওপির টহলদল।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোর সকাল সাড়ে ৬ টার দিকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সীমান্ত থেকে তাদের আটক করা হয়েছে। তারা হল চট্রগাম রাউজান উপজেলা শহরের স্বপ্না ধর (৫৫), একই এলাকার মুক্তা রানি দাস (৩৭), বর্ষা ধর (২৩), প্রিয়া দে (৩০), এবং ভারতের আসামশীল চরের কৃষ্ণা দে (৪৭)।

বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়- আটককৃতরা মানব পাচারকারীর দালাল এর মাধ্যমে টাকার বিনিময়ে ভারতের আসাম শহরে আত্মীয় বাড়িতে বেড়ানোর ও চিকিৎসার  উদ্দেশ্যে যাওয়ার সময় বুধবার সকালে হরষপুর বিওপির টহল দলের হাতে আটক হন।

এসময়  আটককৃত ব্যক্তিদের নিকট হতে এন্ড্রয়েড মোবাইল ফোন ৩ টি এবং বাটন মোবাইল ফোন ১টি পাওয়া গেছে ভারতীয় নাগরিক বিজিবির জিজ্ঞাসাবাদে জানায় ১ মাস পূর্বে আসাম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে চট্রগামে আত্বীয়ের বাড়িতে অবস্থান করেন।

সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ মো. ইমতিয়াজ জানান, অনুপ্রবেশকারী বাংলাদেশী ও ভারতীয় নাগরিকের বিরুদ্ধে  মাধবপুর থানায় মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ