শায়েস্তাগঞ্জে বিরামচর স্কুলে মা সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে বিরামচর স্কুলে মা সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০/০২/২০২৫ ০৩:৩৬:১০ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে বিরামচর স্কুলে মা সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর সরকারী প্রাথমিক বিদ্যালয় এ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ পুরস্কার বিতরণী ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিরামচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মাঠে বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ পুরস্কার বিতরণী ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আজমল হোসেনের সভাপতিত্বে বিদ্যালয় সহকারী শিক্ষক লাকি আক্তারের পরিচালনায় শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহান।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কোমলমতি শিক্ষার্থীদের মৌলিক শিক্ষা প্রদানের কেন্দ্রস্থল প্রাথমিক বিদ্যালয়, ভিত শক্ত করে গড়ে তুলবার, মানবিক মূল্যবোধে জাগ্রত হওয়ার, মানবিক মানুষ হওয়ার মূল স্হলটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। সম্মানীয় শিক্ষকগণ নিশ্চয় ও আন্তরিকতায় পাঠদান করাবেন, অভিভাবকগণ সর্বোচ্চ সহযোগিতা করবেন, শিক্ষার্থীরা হয়ে উঠবে আগামীর শ্রেষ্ঠ সন্তান। আমি আমার সর্বোচ্চটা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অভিভাবক সভাপতি সৈয়দ তানভীর আহমেদ জুয়েল, অভিভাবক আলী হোসেন, জালাল উদ্দিন রুমি। এ সময় শত শত মা ও শিশুরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ভরা প্রাণোচ্ছল উপস্থিতি স্কুল প্রাঙ্গণকে করে তোলে মুখরিত। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ