ঝ ড় তুললেন বিদ্যা সিনহা মিম!
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:২১ PM

ঝ ড় তুললেন বিদ্যা সিনহা মিম!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০২/২০২৫ ০৭:৩৫:৩১ AM

ঝ ড় তুললেন বিদ্যা সিনহা মিম!

ছবি : সংগৃহীত


ঢালিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন বিদ্যা সিনহা মিম। ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমা, ওয়েব সিরিজ, টেলিফিল্ম, বিজ্ঞাপনে কাজ করে গেছেন। 

গ্ল্যামার্স দুনিয়ায় উত্তাপ ছড়াতে মিমের জুড়ি নেই। তার আকর্ষণীয় রূপ, ফিগার বরাবরই ঝড় তোলে ভক্তদের হৃদয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই নায়িকা। প্রতিমুহূর্তে নিজের বিভিন্ন ছবি, ভিডিও ভক্তদের সঙ্গে সেখানেই শেয়ার করে নেন তিনি। 

সম্প্রতি সাদা টপসে খোলামেলা রূপে দেখা মিলল মিমের। শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে ১৬টি ছবি প্রকাশ করেছেন তিনি। 

খোলা চুলের সঙ্গে হালকা মেকআপ, মিমের প্রতিটি ছবিতে অভিনেত্রীকে যেন নতুনভাবে আবিষ্কার করেছেন ভক্তরা। 

কারো মন্তব্য, আপনি এত সুন্দর কেন? কেউ লিখেছেন, ঢালিউডের বর্তমান সময়ের সেরা অভিনেত্রী। কেউ আবার তার সাহসী পোশাকের প্রশংসায় মেতেছেন। 

কয়েকদিন আগেই স্বামীকে নিয়ে মালদ্বীপে উড়াল দিয়েছিলেন মিম। সেখানে ভালোবাসা দিবস উদযাপনের পর আবার দেশে ফিরে এসেছেন। দেশে ফিরেই ভক্তদের এই চমক উপহার দিলেন অভিনেত্রী। 

প্রসঙ্গত, ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল চলচ্চিত্রে’ অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক