নবীগঞ্জে মাইক্রোবাস ও পিকাপের সং ঘ র্ষে ৬ জন আহত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

নবীগঞ্জে মাইক্রোবাস ও পিকাপের সং ঘ র্ষে ৬ জন আহত

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০২/২০২৫ ০৫:৫১:৩৪ পূর্বাহ্ন

নবীগঞ্জে মাইক্রোবাস ও পিকাপের সং ঘ র্ষে  ৬ জন আহত

ছবি: নিজস্ব


ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার নামক স্থানে মাইক্রোবাস ও পিকাপের সংঘর্ষে অজ্ঞাতনামা ৬জন আহতের খবর পাওয়া গেছে। রবিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে এ দুর্ঘটনা সংঘটিত হয় ।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি  ইউনিয়নের মডেল বাজারের সামনে (১১-০৬৬৬) শেরপুর ডিআই পিকাপ ও ঢাকাগামী এক্স নোহা ( ঢাকা মেট্র -চ ১৫-১২৮১) আসা মাত্রই মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে সিলেট এম জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুঘটনা কবলিত পিকাপ ও মাইক্রোবাস শেরপুর হাইওয়ে থানায় পুলিশ জব্দ করেছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়