হবিগঞ্জে মহাসড়কে মাটি খোঁড়ার সময় মিলল ৭ ম র দে হে র ক*ঙ্কাল
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

হবিগঞ্জে মহাসড়কে মাটি খোঁড়ার সময় মিলল ৭ ম র দে হে র ক*ঙ্কাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০২/২০২৫ ১০:৩৭:৩৩ পূর্বাহ্ন

হবিগঞ্জে মহাসড়কে মাটি খোঁড়ার সময় মিলল ৭ ম র দে হে র ক*ঙ্কাল

ছবি : সংগৃহীত


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের সম্প্রসারণ কাজের সময় মাটি খোঁড়ার পর ৭টি মরদেহের কঙ্কাল পাওয়া গেছে। উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও এলাকায় শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং একটি ভিডিও ভাইরাল হয়।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মহাসড়কটিকে ছয় লেনে উন্নীত করার কাজ চলছিল বেশ কিছুদিন ধরে। কর্মরত শ্রমিকরা অধিগ্রহণকৃত জমির মাটি খোঁড়ার সময় একে একে ৭টি মরদেহের কঙ্কাল দেখতে পান। পরে ধর্মীয় রীতি অনুসারে সেগুলো উত্তোলন করে পুনরায় দাফন করা হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, "মহাসড়কের জন্য অধিগ্রহণ করা জমির কিছু অংশ কবরস্থানের মধ্যে পড়েছে। মাটি খোঁড়ার সময় সেখানে থাকা পুরনো কবরগুলোর কঙ্কাল বের হয়ে আসে।

পরে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহগুলো পুনরায় দাফন করা হয়েছে।" এদিকে, এলাকায় ঘটনাটি জানাজানি হলে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী