আজমিরীগঞ্জে পুকুর নিয়ে মুখোমুখি বিএনপির দুই পক্ষ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

আজমিরীগঞ্জে পুকুর নিয়ে মুখোমুখি বিএনপির দুই পক্ষ

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০২/২০২৫ ০২:২৯:৫২ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে পুকুর নিয়ে মুখোমুখি বিএনপির দুই পক্ষ


হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পৌর এলাকার বিআইডব্লিউ ভবনের পেছনের সরকারি খাস জমিতে থাকা পুকুরটি আগে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নিয়ন্ত্রণে ছিল। সেখানে মাছ চাষ করে সেই মাছ বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেওয়া হতো।

গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে একদল ভূমি দখলকারী কুচক্রী মহল পুকুরটি দখলের পাঁয়তারা করে আসছিল। এ নিয়ে দুই দলের মধ্যে সংঘর্ষ হতে পারে এমন আশঙ্কায় উপজেলা প্রশাসন সরকারি খাস খতিয়ানের ভূমিটি উদ্ধার করে।

সম্প্রতি আজমিরীগঞ্জ পৌর এলাকার গরুর হাট সংলগ্ন বিআইডব্লিউ ভবনের পাশের সরকারি পুকুরের একটি অংশের কচুরিপানা পরিষ্কার করে বিএনপির একটি পক্ষ। কিন্তু বিএনপির আরেকটি পক্ষ সেখানে এসে বাধা প্রদান করে। এতে করে দুই পক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেন। তবে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এসে সংঘর্ষ আটকে দেন। তারা দুই পক্ষের লোকজনকে সরে যেতে বলেন।

এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে। স্থানীয়রা জানান, ওই পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে। এ বিষয়ে প্রশাসনকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী