একমাস ভাত খাচ্ছেন না জায়েদ খান!
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২৮ PM

একমাস ভাত খাচ্ছেন না জায়েদ খান!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০২/২০২৫ ০৯:০৮:৩৯ AM

একমাস ভাত খাচ্ছেন না জায়েদ খান!

ছবি : সংগৃহীত


দীর্ঘদিন ধরে দেশের বাইরে রয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এখনও দেশে ফেরেননি তিনি। বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।

সেখান থেকেই নিজের বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নিচ্ছেন এই নায়ক। জায়েদ খানের অধিকাংশ ছবি-ভিডিওতে দেখা যাচ্ছে,যুক্তরাষ্ট্রে জিমে ব্যস্ত সময় পার করছেন তিনি। 

কেমন কাটছে মার্কিন মুলুকে জায়েদ খানের সময়? জানতে চাইলে এই অভিনেতা জানালেন, নিয়মিত জিম করছেন। বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন। প্রবাসীদের বেশ কয়েকটি প্রোগ্রামে পারফর্মও করেছেন। জায়েদ জানালেন, প্রায় একমাস ধরে নাকি ভাত খাচ্ছেন না তিনি। এর কারণ খাদ্যাভাসের পরিবর্তন। 

জায়েদ বললেন, ভাত খাওয়া পুরোপুরি ছেড়ে দিয়েছি। গত ২৮ দিন ধরে একেবারে ভাত খাইনি। ভাতের বদলে ওটস-কলা ব্লেন্ডারে মিক্সড করে খাচ্ছি। প্রচুর বয়েল ফুড, ফল, তাজা সবজি খাচ্ছি। একেবারে হেলদি লাইফ কাটাচ্ছি।

অভিনেতা জানালেন, ১০ বছর আগেও নিয়মিত ব্যায়াম করতেন। এরপর শিল্পী সমিতির সেক্রেটারি হওয়ার পর থেকে গ্যাপ পড়ে যায়। তবে এখন আবার আগের মতো এখন আবার ব্যায়াম শুরু করেছেন।

যুক্তরাষ্ট্রে  বিভিন্ন স্টেটে শো করে বেড়াচ্ছেন জায়েদ। এ বিষয়ে অভিনেতা বলেন, ‘সামনে আরও কিছু শো রয়েছে। এজন্য নিজেকে আরও তৈরি করছি। স্টেজ শো করতে গেলে ফিটনেস খুব দরকার।’

কবে নাগাদ দেশে ফিরবেন জানতে চাইলে জায়েদ খান বলেন, ‘এখানে এখনো আমার কিছু শো বাকি রয়েছে। সেসব শেষ করেই ফিরব। আশা করি, দেশে ফিরলে কোনো হয়রানির মুখে পড়তে হবে না।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর
সম্পত্তি বি*রোধের মা*মলার শুনানি ছিল ১৯ আগস্ট, ৭ দিন আগে খু*ন
নগরীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করা হবে: সিসিক প্রশাসক
রাজনগরে তেলবাহী ট্রাক খালে, চালক নি'হত