মাধবপুরে আ গু নে ৪ দোকান পু ড়ে ছাই
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

মাধবপুরে আ গু নে ৪ দোকান পু ড়ে ছাই

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০২/২০২৫ ১২:১১:৫২ অপরাহ্ন

মাধবপুরে আ গু নে ৪ দোকান পু ড়ে ছাই

প্রতীকী ছবি


মাধবপুর উপজেলার ধর্মঘর বাজারে অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে স্থানীয় ব্যবসায়ীদের দাবি। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ধর্মঘর বাজারে গিয়াস উদ্দিনের মুদি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল জানান- রাতে হঠাৎ বাজারের গিয়াসউদ্দিনের মুদি দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন।

মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে  গিয়াস উদ্দিন মুদি দোকান, আক্তার সারের দোকান,জুবায়েদ কসমেটিক এবং জাবেদ এর চা স্টল পুড়ে যায়।  

পরে স্থানীয়রা এগিয়ে এসে ফায়ার সার্ভিসের সহযোগীতায় প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাকিব হোসেন জানান,খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী