সিংকাপনী (র.) এর ইছালে ছওয়াব মাহফিল সম্পন্ন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

সিংকাপনী (র.) এর ইছালে ছওয়াব মাহফিল সম্পন্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০২/২০২৫ ১১:০৩:৩৪ পূর্বাহ্ন

সিংকাপনী (র.) এর ইছালে ছওয়াব মাহফিল সম্পন্ন

ছবি : সংগৃহীত


নবীগঞ্জের দেওতৈলে হাফেজ মাওলানা আব্দুল কাদের সিংকাপনী (র.) এর ইছালে ছওয়াব মাহফিল সম্পন্ন হয়েছে।  উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেওতৈল প্রাইমারি স্কুল মাঠে গত মঙ্গলবার রাতে ইছালে ছওয়াব মাহফিল উপলক্ষে ৫৮তম ইসলামী মহ-সম্মেলন অনুষ্ঠিত হয়।

হাজার হাজার লোকের উপস্থিতিতে মাহফিলে দেশ বিদেশের ওলামায়ে কেরামগণ বক্তব্য রাখেন।এছাড়া সিলেট থেকে অতিথি বক্তা হিসাবে যোগ দেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান ও মাসিক শাহজালাল পত্রিকার সম্পাদক আলহাজ্ব রুহুল ফারুক। সম্মেলনে সিংকাপনী পীর সাহেবের ভাতিজা মাওলানা সালেহ আহমদ চৌধুরী ও নাতি সৈয়দ মুফলেহ সালেহীন যোগ দেন।

মাহফিলকে সফলে সহযোগিতা করেন দেওতৈল সূর্য তরুণ যুব সমবায় সমিতি, দেওতৈল গ্রামবাসী ও বিশিষ্ট সমাজসেবী মো. কনর মিয়া। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী