লাখাইয়ে দাখিলের ফরম পুরনে অতিরিক্ত অর্থ আদায় ও অনি*য়ম-দুর্নী*তির অ ভি যো গ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

লাখাইয়ে দাখিলের ফরম পুরনে অতিরিক্ত অর্থ আদায় ও অনি*য়ম-দুর্নী*তির অ ভি যো গ

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০২/২০২৫ ০৯:২৮:১২ পূর্বাহ্ন

লাখাইয়ে দাখিলের ফরম পুরনে অতিরিক্ত অর্থ আদায় ও অনি*য়ম-দুর্নী*তির অ ভি যো গ

ছবি: নিজস্ব


হবিগঞ্জের লাখাই উপজেলার  করাব রহমানিয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা -২০২৫ এর পরীক্ষার্থীদের নিকট থেকে পরীক্ষার ফরম পুরনে অতিরিক্ত অর্থ আদায় ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। 

এ বিষয়ে প্রতিকার চেয়ে দাখিল পরীক্ষার্থী ওসমান গনি গত ২৬ ফেব্রুয়ারী একখানা লিখিত অভিযোগ পত্র  জেলা প্রশাসক বরাবরে  দাখিল করেছেন। 

লিখিত অভিযোগ সূত্রে জানা যায় ২০২৫ সালের দাখিল পরীক্ষায় পরীক্ষার্থীদের নিকট থেকে বিধিবহির্ভূত ভাবে নির্ধারিত ফি ২ হাজার ১৫০ টাকার স্থলে ৪ -১১ হাজার টাকা আদায় করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।অভিযোগে আরোও জানা যায় ফরম পুরনে অতিরিক্ত অর্থ আদায় করা হলেও অর্থ আদায়ের কোন রশিদ দেওয়া হয়নি। 

অভিযোগ সূত্রে আরোও জানা যায় মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসার উপবৃত্তিধারী শিক্ষার্থীদের নিকট থেকে মাসিক বেতন আদায় করে আসছেন।

অভিযোগ সূত্রে জানা যায় মাদ্রাসা কর্তৃপক্ষের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে  পরীক্ষার্থীরা ইতিপূর্বে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও)  এর বরাবরে লিখিত আবেদন পত্র দাখিলের পর অদ্যাবধি কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

অভিযোগে আরোও জানা যায় ইতিপূর্বে শিক্ষার্থীরা উপজেলার স্থানীয় বুল্লাবাজার এ একটি প্রতিবাদ সমাবেশ করার ফলে শিক্ষার্থীরা যাতে পরীক্ষা দিতে না পারে সেই জন্য মাদ্রাসা কর্তৃপক্ষবিভিন্ন ধরনের ষড়যন্ত্র করার পায়তারা করছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী