ভে ঙে চু রে সবকিছু বরবাদ হয়ে যাচ্ছে : বুবলী
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২৬ PM

ভে ঙে চু রে সবকিছু বরবাদ হয়ে যাচ্ছে : বুবলী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০২/২০২৫ ০৬:১৪:৫০ AM

ভে ঙে চু রে সবকিছু বরবাদ হয়ে যাচ্ছে : বুবলী

ছবি : সংগৃহীত


প্রকাশ পেয়েছে শাকিব খানের পরবর্তী সিনেমা ‘বরবাদ’র টিজার। ১ মিনিট ৪৪ সেকেন্ডের টিজারের এ ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খান শেয়ার দিয়েছেন। যেখানে তার ভয়ংকর রূপ দেখা গেছে।

এবার বরবাদের টিজারের বিষয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এক অনুষ্ঠানে তিনি উল্লেখ করেছেন যে, ‘সবকিছু তো বরবাদ হয়ে যাচ্ছে একদম, ভেঙেচুরে।’ 

শাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা রইলো উল্লেখ করে বুবলী বলেন, তার ‌‘বরবাদ’ ছবির টিজার বের হয়েছে। ভেঙেচুরে একদম সবকিছু তো বরবাদ হয়ে যাচ্ছে। আমার পক্ষ থেকে শাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা।’ ‘অসাধারণ নির্মাণ, শাকিব খানের উপস্থাপন দুর্দান্ত। বরবাদ টিমের জন্য আমার মন থেকে শুভকামনা।’

তার কথায়, ‘শাকিব খান আমাদের বাংলাদেশ না, বাংলা ভাষাভাষী আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার। তিনি অনেক বছর ধরে কাজ করছেন।’

প্রসঙ্গত, রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে এ সিনেমা প্রযোজনা করেছেন শাহরিন আক্তার সুমি। ১৮ কোটি টাকার প্রযোজনা বাজেটে নির্মিত এটি বাংলাদেশি চলচ্চিত্রগুলোর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর
সম্পত্তি বি*রোধের মা*মলার শুনানি ছিল ১৯ আগস্ট, ৭ দিন আগে খু*ন
নগরীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করা হবে: সিসিক প্রশাসক
রাজনগরে তেলবাহী ট্রাক খালে, চালক নি'হত