হবিগঞ্জে জেলা সুজনের মা ন ব ব ন্ধ ন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন

হবিগঞ্জে জেলা সুজনের মা ন ব ব ন্ধ ন

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০১/০৩/২০২৫ ০৪:৪১:১২ পূর্বাহ্ন

হবিগঞ্জে জেলা সুজনের মা ন ব ব ন্ধ ন

ছবি: নিজস্ব


সুশাসনের জন্য নাগরিক সুজন এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সারাদেশের ন্যায় হবিগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গনতান্ত্রিক রাষ্ট্র বিনির্মানের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

হবিগঞ্জে জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনের সড়কে শনিবার (১ মার্চ) দুপুর বেলা এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

জেলা সুজনের সিনিয়র সহসভাপতি এএসএম মহসিন চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোতালেব তালুকদার দুলালের সন্চালনায়- অনুষ্ঠিত মানব বন্ধন কর্মসূচীতে আলোচনায় অংশ নেন জেলা সুজনের সহসভাপতি আব্দুর রকিব,মীর গোলাম রাব্বানী, জেলা কমিটির নির্বাহী সদস্য কামরুল হাসান, শেখ আবদুল কাদির কাজল,পইল ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা বেলায়েত হোসেন, সুজন লাখাই উপজেলা কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, সদর উপজেলা কমিটির সভাপতি জুনাব আলী তালুকদার শামীম,সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, শাহীনুর আক্তার, সাইদুর রহমান, সাংবাদিক মীর সাজন,কাজী শাহাদত হোসেন তুহিন, মোহাম্মদ শাহীন, পিয়ালী দেব,রাখিবা খান,আতিকুর রহমান তুহিন প্রমূখ। 

বক্তাগন বলেন আমারা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে, চারদিকে চুরি,ডাকাতি, ছিনতাই, লুটপাট, নারী ধর্ষন,বিচার বহির্ভুত হত্যা কান্ডের খবর আসছে, অপারেশন ডেভিড হান্ট চলমান থাকা সত্বেও সৃষ্ট অরাজকতা নিয়ন্ত্রণে আসছেনা।

অসহনীয় এ অবস্থা ও অরাজকতা থেকে আমরা মুক্তি চাই। এদিকে গনঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে এ দেশের রাজনীতিকে পরিশুদ্ধ করে জনকল্যাণমুখী আদর্শ ভিত্তিক রাজনীতি ফিরিয়ে আনার যে সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না,আর এ কারনেই আজকের এ মানববন্ধন কর্মসূচি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী