বাজার থেকে সয়াবিন তেল উধাও, ক্ষে পে ছে ন ওমর সানী
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪১ AM

বাজার থেকে সয়াবিন তেল উধাও, ক্ষে পে ছে ন ওমর সানী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৩/২০২৫ ০৪:৪০:৩৭ AM

বাজার থেকে সয়াবিন তেল উধাও, ক্ষে পে ছে ন ওমর সানী

ছবি : সংগৃহীত


প্রায় মাসখানেক ধরে দেশের ভোগ্যপণ্যে বাজারে সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। রামজান আসতেই তা যেন আরও তীব্র আকার ধারণ করেছে। রমজানের বাজারের অবস্থা স্থিতিশীল প্রশাসন অনেক পদক্ষেপ নিয়েছে। ফলে রমজানের শুরুতে সবজি বাজার ক্রেতাদের অনুকূলে থাকলেও সয়াবিন তেল ‘উধাও’হয়েছে। এ নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানি।

আজ (২ মার্চ) বেলা ২টার দিকে সোশ্যাল মিডিয়ায় এ প্রসঙ্গে ওমর সানি ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘হঠাৎ করে সয়াবিন তেল উধাও। তার মানে, এখনো আপনাদের হারামিপনা কমে নাই। এই সিন্ডিকেটগুলোকে গণপিটুনির ব্যবস্থা করা ছাড়া আর উপায় নাই।’

ওমর সানি সিন্ডিকেট করে যারা দ্রব্যমূল্য বৃদ্ধি করেন তাদেরকে লক্ষ্য করে বলেন, ‘দয়া করে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করবেন না। এগুলো করলে দেখবেন সব হারাতে হবে। কিছুদিন পরে লিভার নাই, কিডনি নাই, ক্যান্সার, বউ নাই, বাচ্চা কেউ নাই।’

এ দিকে দেশের বিভিন্ন বাজারের বিক্রেতাদের জানাচ্ছেন, প্রায় এক মাস ধরে সয়াবিন তেলের সংকট চলেছে। অনেক দোকানদার বেশি দামে সয়াবিন তেল বিক্রি করছেন বলেও ক্রেতারা অভিযোগ করছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক