সেলিব্রিটি ক্রিকেট লিগে তারকাদের মধ্যে মারামারি, আহত ৬
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

সেলিব্রিটি ক্রিকেট লিগে তারকাদের মধ্যে মারামারি, আহত ৬

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৯/২০২৩ ১১:৫৮:২৮ পূর্বাহ্ন

সেলিব্রিটি ক্রিকেট লিগে তারকাদের মধ্যে মারামারি, আহত ৬

মারামারির পর কান্নাজড়িত কন্ঠে অভিযোগ জানাচ্ছেন এক অভিনেত্রী


ঢাকায় শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয় ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলকে উৎসাহ দিতেই মূলত এই আয়োজন। শোবিজ অঙ্গনের তারকারা রীতিমতো কোমরে দড়ি বেঁধেই নামছেন ২২ গজের লড়াইয়ে। তবে গ্রুপ পর্বের ম্যাচ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের খেলা চলাকালীন মাঠে থাকা দুই দলের সতীর্থদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।


পরিস্থিতি স্বাভাবিক হলে ফের খেলা শুরু হয়।

ম্যাচ শেষে শুক্রবার রাত সাড়ে ১১টার পর ফের উত্তেজিত হয়ে পড়ে দুই দলের সতীর্থরা। যা একসময় মারামারিতে রূপ নেয়। সেখানে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরীফুল রাজ গায়ে হাত তোলেন বলে অভিযোগ তোলেন নায়িকা রাজ রিপা।

মারামারিতে আহত হওয়া খেলোয়াড়দের রাজধানীর জাতীয় অর্থোপেডিকস হসপিটালে ভর্তি করানো হয়েছে। আহতরা হলেন শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।

দীপঙ্কর দীপনের দলের খেলোয়াড় নায়ক জয় চৌধুরী জানান, নির্মাতা রাজ অভিনেতা মনোজ প্রামাণিককে মেরে ফেলার হুমকিও দেন।

এ ছাড়া আয়োজকদের নামে ম্যাচ পাতানোর অভিযোগ এনেছেন তিনি।

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা মনির খান শিমুল খেলছেন দীপঙ্কর দীপনের দলে। এই অভিনেতাও ম্যাচ পাতানোর অভিযোগ তোলেন আয়োজকদের বিরুদ্ধে। একই সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

তবে নির্মাতা দীপঙ্কর দীপন ও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে অফিশিয়াল বক্তব্য ও ব্যাখ্যা দেবেন তারা।

অন্যদিকে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও তার দলের সদস্যরা মারামারিতে জড়ানোর পরেই মাঠ ছাড়েন। তাই এসব অভিযোগের বিষয়ে তাদের কারো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামে মোস্তফা কামাল রাজের দল। নির্ধারিত ছয় ওভারে ১১৯ রান সংগ্রহ করে তারা। লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নেমে দীপঙ্কর দীপনের টিম সমানুপাতিক হার তুললেও শেষ পর্যন্ত নির্ধারিত ৬ ওভারে ১১২ রান করতে সক্ষম হন তারা। ফলে ৭ রানে হেরে যায় দীপঙ্কর দীপনের টিম।

প্রসঙ্গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দেশের শোবিজ তারকাদের নিয়ে প্রথমবারের মতো শুরু হয় ‘সেলিব্রিটি ক্রিকেট লীগ’। প্রায় দুই সপ্তাহ প্র্যাকটিস শেষে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম থেকে শুরু হওয়া এই আয়োজনের পর্দা নামবে ৩০ সেপ্টেম্বর।

এই সেলিব্রিটি ক্রিকেট লিগে (সিসিএল) মোট আটটি দলে ভাগ হয়ে লড়ছেন শোবিজের কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিচ্ছেন। এসব দলের নেতৃত্ব দিচ্ছেন, গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপঙ্কর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।

বিশ্বকাপে বাংলাদেশ দলকে উৎসাহ দিতেই এ আয়োজন―এমনটাই জানিয়েছেন আয়োজকরা। এক বার্তায় তারা বলেছেন, ‘বিশ্বকাপ জেতার মতো সক্ষমতা বাংলাদেশের আছে। এখন শুধু প্রয়োজন দেশজুড়ে সমর্থন, যেটা খেলোয়াড়দের উৎসাহ দেবে। এই বিশ্বাস থেকেই তারকারা সবাই এক হয়েছেন।’


ডি ডি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার