নি ষে ধা জ্ঞা শেষে আগামীকাল ক্রিকেটে ফিরছেন নাসির
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৫৬ PM

নি ষে ধা জ্ঞা শেষে আগামীকাল ক্রিকেটে ফিরছেন নাসির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৪/২০২৫ ১০:২৫:৩৬ AM

নি ষে ধা জ্ঞা শেষে আগামীকাল ক্রিকেটে ফিরছেন নাসির

ছবি : সংগৃহীত


ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়ে তথ্য গোপন করে আইসিসির নিষেধাজ্ঞায় পড়েছিলেন নাসির হোসেন। দুই বছরের সেই কালো অধ্যায় শেষে আবারো ক্রিকেটে ফিরছেন এই অলরাউন্ডার। চলমান ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে মাঠের ক্রিকেটে প্রত্যাবর্তন হচ্ছে তার।

নাসিরের মাঠে ফেরার বিষয়টি সিসিডিএমের একটি সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে। আজ রোবরার ডিপিএলের দল রূপগঞ্জ টাইগার্সে নাম লিখিয়েছেন নাসির। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কতৃপক্ষ। সবঠিক থাকলে আগামীকাল সোমবার (৬ এপ্রিল) রুপগঞ্জের জার্সিতে মাঠে দেখা যেতে পারে নাসিরকে।

এর আগে ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে একটি আইফোন উপহার নেন নাসির। কিন্তু সেই তথ্য তিনি গোপন করেন। আর তথ্য গোপন করায় তাকে নিয়ে তদন্ত করে আইসিসি। শেষ পর্যন্ত সেই অপরাধ নাসির শিকার করে নেন।

তথ্য গোপন করে আইসিসির নিয়ম ভাঙায় নাসিরকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি। সেই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে কাল।

একই সঙ্গে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছিল নাসিরকে। তবে শেষ পর্যন্ত ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা বাতিল করেছে আইসিসি। ফলে এখন থেকে নাসিরের মাঠে নামতে আর কোনো বাধা নেই।

আগামীকাল সোমবার সকাল নয়টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নামবে রূপগঞ্জ টাইগার্স। এই ম্যাচ দিয়েই ক্রিকেটে প্রত্যাবর্তন হতে পারে এই অলরাউন্ডারের।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু