বহু নাটকী*য়তার পর ইংল্যান্ডের নতুন অধিনায়কের নাম ঘোষণা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:০০ AM

বহু নাটকী*য়তার পর ইংল্যান্ডের নতুন অধিনায়কের নাম ঘোষণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৪/২০২৫ ০৭:০৮:৩৬ AM

বহু নাটকী*য়তার পর ইংল্যান্ডের নতুন অধিনায়কের নাম ঘোষণা

ছবি : সংগৃহীত


আইপিএলে দল পেয়েও নিজেকে সরিয়ে নিয়েছিলেন হ্যারি ব্রুক। আন্তর্জাতিক সূচিতে কোনো খেলা না থাকলেও নিজেকে আইপিএলে রাখেননি এই ইংলিশ ব্যাটার। এরপরেই ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে নিষিদ্ধ করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় এই মঞ্চে। কিন্তু আইপিএল থেকে নিষিদ্ধ হলেও ইংলিশ ব্যাটার যেন তার কাঙ্ক্ষিত পদটাই পেয়ে গেলেন কদিনের মাঝে। 

বহু নাটকীয়তার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত হ্যারি ব্রুকের কাছেই ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব তুলে দেয়া হলো। ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে জশ বাটলারের রেখে যাওয়া দায়িত্ব এখন থেকে পালন করবেন তরুণ এই টপঅর্ডার ব্যাটার। ২৬ বছর বয়েসী এই ব্যাটার কিছুটা অনভিজ্ঞ হলেও গেল বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে তার অধিনায়কত্ব নজর কেড়েছিল সবার। 

তবে এই পদে আসার জন্য হ্যারি ব্রুককে কাঠখড়ও পোড়াতে হয়েছিল। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক রব কি যেমন বেন স্টোকসকে অধিনায়কের পদে দেখতে চেয়েছিলেন। তার মন্তব্য ছিল, স্টোকসকে অধিনায়ক করা না হলে সেটা বোকামি হবে। এই তালিকায় আরও ছিলেন লিয়াম লিভিংস্টোন। স্যাম বিলিংসও নিজেকে দেখতে চেয়েছিলেন অধিনায়কের পদে। 

যদিও সবকিছু শেষ করে হ্যারি ব্রুককেই ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য অধিনায়ক করেছে ইংল্যান্ড। এর আগে ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে অনূর্ধব-১৯ বিশ্বকাপে অধিনায়ক ছিলেন ব্রুক। দ্য হান্ড্রেডে নর্দান সুপারচার্জাসেও ছিলেন অধিনায়ক হিসেবে। যদিও গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সময়েই তার অধিনায়কত্বের প্রশংসা হয়েছিল সবচেয়ে বেশি। 

অধিনায়ক হিসেবে হ্যারি ব্রুক জানালেন বিশ্বকাপ জয় করার কথা, ‘এই দেশে প্রচুর প্রতিভা রয়েছে। আর আমি খেলা শুরু, নিজের দলকে এগিয়ে নেয়ার জন্য মুখিয়ে আছি। সিরিজ জয়, বিশ্বকাপ কিংবা বড় কোনো ইভেন্ট জেতার অপেক্ষায় আমি। আমি খেলা শুরু করার জন্য আর নিজের সাধ্যের সবটা উজাড় করে দেয়ার অপেক্ষায়।’ 

ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ২৬ ওয়ানডে খেলেছেন হ্যারি ব্রুক। ৩৪ গড়ে করেছেন ৮১৬ রান। আর টি-টোয়েন্টি ফরম্যাটে ৪৪ ম্যাচে করেছেন ৭৯৮ রান। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ