নতুন মা ম লা য় গ্রে প্তা র অভিনেত্রী শমী কায়সার
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২৯ PM

নতুন মা ম লা য় গ্রে প্তা র অভিনেত্রী শমী কায়সার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৪/২০২৫ ১২:২৩:৪৭ PM

নতুন মা ম লা য় গ্রে প্তা র অভিনেত্রী শমী কায়সার

ছবি : সংগৃহীত


রাজধানীর উত্তরা পূর্ব থানার একটি হত্যাচেষ্টা মামলায় কারাগারে থাকা অভিনেত্রী শমী কায়সারকে একই থানার নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। গ্রেপ্তার দেখানো এ মামলাটিও হত্যাচেষ্টার বলে জানা গেছে।

রাজধানীর উত্তরা পূর্ব থানার ওই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য গতকাল বুধবার মামলার তদন্ত কর্মকর্তা আবেদন করেন।শুনানি শেষে ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফয়সাল ইশতিয়াক তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। 

ছাত্র-জনতার আন্দোলনের সময় একজন আহত হওয়ার ঘটনায় গত বছর ২৯ অক্টোবর উত্তরা পূর্ব থানায় শমী কায়সারের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা করা হয়। ওই মামলায় গত বছর ৬ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করে পুলিশ।

ওই মামলায় সিএমএম ও মহানগর দায়রা জজ আদালত জামিন নামঞ্জুর করলে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন শমী কায়সার। এই আবেদনের শুনানি নিয়ে গত বছরের ১০ ডিসেম্বর হাইকোর্ট রুল দিয়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।

এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে গত ১২ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত জামিন স্থগিত করে রাষ্ট্রপক্ষের আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন।

এরপর আপিল বিভাগ চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ বহাল রেখে হাইকোর্টে এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে সময়সীমা নির্ধারণ করে দেন। সে অনুযায়ী, হাইকোর্ট গত ১২ মার্চ জামিন প্রশ্নে রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে রায় দেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর
সম্পত্তি বি*রোধের মা*মলার শুনানি ছিল ১৯ আগস্ট, ৭ দিন আগে খু*ন
নগরীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করা হবে: সিসিক প্রশাসক
রাজনগরে তেলবাহী ট্রাক খালে, চালক নি'হত