রিতু মনির বীরত্বে রেকর্ড জয় বাংলাদেশের
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৫৩ PM

রিতু মনির বীরত্বে রেকর্ড জয় বাংলাদেশের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৪/২০২৫ ১১:৫০:১৫ AM

রিতু মনির বীরত্বে রেকর্ড জয় বাংলাদেশের

ছবি : সংগৃহীত


রিতু মনির উদযাপনটা ছিল দেখার মতো। আসলে রেকর্ড জয়ের পর এমন উদযাপন মানায় জয়ের বীর কন্যাকেই। ফ্রি হিট বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করে নিজের অস্ত্র ব্যাটকে ছুঁড়ে ফেললেন। এরপর এক এক করে হেলমেট, গ্লাভস ছুঁড়ে মেরে সতীর্থদের উদযাপনের মধ্যেমণি হলেন।

রিতু মনি বীরত্বে ৮ বল হাতে রেখে অবিশ্বাস্য জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের টানা দ্বিতীয় জয়ে রেকর্ডও গড়েছে বাংলাদেশ। ওয়ানডেতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ২৩৬ রান তাড়ার রেকর্ড গড়েছেন নিগার সুলতানা জ্যোতিরা। আগের সর্বোচ্চ ছিল ২১১ রান।

রেকর্ড রান তাড়ার শুরুটা অবশ্য ভালো ছিল বাংলাদেশের। দলীয় ২ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। তবে তৃতীয় উইকেটে শারমিন আক্তার সুপ্তাকে সঙ্গে নিয়ে ৫২ রানের জুটি গড়ে ধাক্কা সামলান জ্যোতি।

২৪ রানে সুপ্তা আউট হওয়ার পর দ্রুত ফেরেন সোবহানা মোস্তারিও। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে পথ দেখান অধিনায়ক জ্যোতি। ফিফটি করার পরেই অবশ্য ফেরেন জ্যোতি। ব্যক্তিগত ৫১ রানে তার বিদায়ে ম্যাচের নিয়ন্ত্রন নেয় আয়ারল্যান্ড। কেননা এ সময় ৯৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

জিততে হলে বাংলাদেশের তখনো ১৪২ রান প্রয়োজন। পরে কঠিন এই পথটাই পাড়ি দিলেন রিতু মনি। তাকে অবশ্য যোগ্য সঙ্গ দিয়েছেন ফাহিমা খাতুন (২৮), জান্নাতুল ফেরদৌস (১৯) ও নাহিদা আক্তার (১৮*)।

সতীর্থরা সঙ্গ দেওয়ার পর ড্রেসিংরুমে ফিরলেও দমে যাননি রিতু মনি। বাংলাদেশকে জয় এনে দিয়েই ক্ষান্ত হয়েছেন তিনি। ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলার পথে মাঝে একবার চিকিৎসকেরও শরণাপন্ন হয়েছিলেন তিনি। তবে নিজের লক্ষ্যে ঠিকই অটুট ছিলেন ক্যারিয়ারে প্রথমবারের মতো ফিফটি করা রিতু মনি।  

এর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে লরা ডিলানির ফিফটিতে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট ২৩৫ রান করে আয়ারল্যান্ডের মেয়েরা। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেছেন ডিলানি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রাবেয়া খান।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু