মা রা গেছেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২৯ PM

মা রা গেছেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৪/২০২৫ ১১:৪৩:২৩ AM

মা রা গেছেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ

ছবি : ফাইল ফটো


আলোচিত ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টের অভিনয়শিল্পী গুলশান আরা আহমেদ আর নেই। তার ফেসবুক প্রোফাইল থেকে এ খবর নিশ্চিত করেছেন তার ছেলে। ব্যাচেলর পয়েন্টের চরিত্র কাবিলার মায়ের ভূমিকায় তাকে দেখা গিয়েছিল।

তার ফেসবুকে লেখা হয়েছে, ‘আমার আম্মু গুলশান আরা আহমেদ আজকে সকালে ৬:৪০-এ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে ব্রাহ্মণবাড়িয়ায় আম্মুকে দাফন করা হবে।’কদিন আগে কার্ডিয়াক অ্যারেস্ট হলে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

গুলশান আরার মৃত্যুতে শোক প্রকাশ করে অভিনেতা মিশা সওদাগর বলেছেন, গুলশান আরা আহমেদ আপা একজন ভালো মানুষ, ভালো অভিনেতরী ছিলেন। সবাই তার জন্য দোয়া করবেন।ব্যাচেলর পয়েন্টের পরিচালক কাজল আরেফিন অমি ফেসবুকে লিখেছেন, ‘ব্যাচেলর পয়েন্টে তিনি নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন। আপনাকে আমরা মিস করবো আপা। আল্লাহপাক ওনাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে, জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন।’

২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে গুলশান আরার অভিষেক ঘটে। তবে তার প্রবল ইচ্ছে ছিল নিজেকে একজন চলচ্চিত্রাভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার। তাকে প্রথম দেখা যায় এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ সিনেমায়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ওসমানী হাসপাতালে রোগীর 'আ'ত্মহ'ত্যা'
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর
সম্পত্তি বি*রোধের মা*মলার শুনানি ছিল ১৯ আগস্ট, ৭ দিন আগে খু*ন
নগরীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করা হবে: সিসিক প্রশাসক
রাজনগরে তেলবাহী ট্রাক খালে, চালক নি'হত