যত দিন বাঁচব আওয়ামী লীগ থেকেই মনোনয়ন চাইব: মাহিয়া মাহি
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ PM

যত দিন বাঁচব আওয়ামী লীগ থেকেই মনোনয়ন চাইব: মাহিয়া মাহি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১০/২০২৩ ০৭:১৯:২৪ AM

যত দিন বাঁচব আওয়ামী লীগ থেকেই মনোনয়ন চাইব: মাহিয়া মাহি

ছবি: সংগৃহীত


ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুই আসন থেকে মনোনয়ন চাইবেন। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তিনি। বর্তমানে আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহিয়া মাহি। সর্বশেষ চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি, কিন্তু হয়ে ওঠেনি।

আ.লীগের মনোনয়ন জমা দিলেন মাহিয়া মাহি

তবে রাজনীতিতে যেহেতু শেষ বলে কিছু নেই, তাই মাঠে সক্রিয় এই নায়িকা। কাজের ফাঁকে একটু অবসর পেলেই নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চলে যান। কারণ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

আবারও আ.লীগের মনোনয়ন চাইবেন মাহি

সামনে সংসদ নির্বাচন। এবারও কি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন? এমন প্রশ্নে গণমাধ্যমকে মাহি জানিয়েছেন, ‘যত দিন বাঁচব আওয়ামী লীগ থেকেই মনোনয়ন চাইব। এবার চাঁপাইনবাবগঞ্জ-২ ও রাজশাহী-১—দুই আসনে মনোনয়ন চাইব। আমার জন্মস্থান চাঁপাই, বেড়ে উঠেছি রাজশাহীতে। দুই এলাকার জনগণই আমাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে আসনের জন্য পছন্দ করবেন, সেখান থেকেই নির্বাচন করতে চাই। দুই এলাকায়ই গণসংযোগ চালিয়ে যাচ্ছি।’  নৌকার নির্বাচনী প্রচারণায় মাঠে নামলেন নায়িকা মাহি

সম্প্রতি মাহি মাতৃত্বকালীন ছুটি শেষে শিগগিরই চলচ্চিত্রের কাজে ফিরবেন বলে জানা গেছে। ‘ডার্ক ওয়ার্ল্ড’ নামের একটি সিনেমা দিয়ে কাজ শুরু করবেন। এটি নির্মাণ করবেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।

বাড়ি বাড়ি ঘুরে নৌকায় ভোট চাইলেন মাহি

এম সি



শীর্ষ সংবাদ:

রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার