নিজ বাসায় অভিনেতার ঝু ল ন্ত ম র*দে হ উ দ্ধা*র
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২০ PM

নিজ বাসায় অভিনেতার ঝু ল ন্ত ম র*দে হ উ দ্ধা*র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৪/২০২৫ ১০:৫৫:৫২ AM

নিজ বাসায় অভিনেতার ঝু ল ন্ত ম র*দে হ উ দ্ধা*র

ছবি : সংগৃহীত


মারা গেছেন ভারতের টেলি অভিনেতা ললিত মনচন্দা। গত সোমবার ভারতের উত্তর প্রদেশের মিরাটের নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার হয়। অভিনেতার এই রহস্যজনক মৃত্যুতে পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের খবর, প্রাথমিকভাবে অভিনেতার মৃত্যুর কারণ আত্মহত্যা বলে জানিয়েছে পুলিশ। তবে মরদেহের পাশে কোনো সুইসাইড নোট বা তেমন কোনো আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর নিশ্চিত করা হবে মৃত্যুর কারণ। 

ইতোমধ্যেই অভিনেতার পরিবার এবং বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে কোনো সুইসাইড নোট না থাকায় খতিয়ে দেখা হচ্ছে। অভিনেতার মানসিক স্বাস্থ্য কেমন ছিল, সেটাও জানার চেষ্টা করা হচ্ছে। 

তবে অভিনেতার ঘনিষ্ঠরা দাবি করছেন, কয়েক মাস ধরে মানসিক চাপ এবং ব্যক্তিগত কিছু সমস্যার সঙ্গে লড়াই করছিলেন অভিনেতা। তবে সে থেকেই এই আত্মহত্যা কি না, সেটা এখনও স্পষ্ট নয়।

‘তারক মেহেতা কা উল্টা চশমা’ ছাড়াও ক্রাইম পেট্রলের মতো একাধিক জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন ললিত। বড় পর্দায় বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। সর্বশেষ একটি ওয়েব সিরিজে কাজ করছিলেন তিনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক