সাফ চ্যাম্পিয়নশীপ আসর স্থ গি ত, জানে না বাফুফে!
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২৮ PM

সাফ চ্যাম্পিয়নশীপ আসর স্থ গি ত, জানে না বাফুফে!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৪/২০২৫ ০৩:১৫:০২ AM

সাফ চ্যাম্পিয়নশীপ আসর স্থ গি ত, জানে না বাফুফে!

ছবি : সংগৃহীত


চলতি বছর জুনে সাফ চ্যাম্পিয়নশীপ হওয়ার কথা ছিল। ভেন্যু ও স্পন্সরশীপ জটিলতায় টুর্নামেন্টটি আয়োজন নিযে শঙ্কা ছিল। তবে আজ আকস্মিকভাবে সাফ এক বিবৃতিতে ২০২৬ সাল পর্যন্ত সাফ চ্যাম্পিয়নশীপ আসর স্থগিত করেছে। 

সাফ এক বিবৃতিতে জানিয়েছে, হোম অর অ্যাওয়ে ভিত্তিতে সাফ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল। সেই অনুযায়ী প্রস্তুতি চলছিল। সাফের সদস্য দেশগুলো এবং মার্কেটিং পার্টনার স্পোর্টস ফাইভ মনে করে এই পদ্ধতির জন্য আরো প্রস্তুতির প্রয়োজন রয়েছে। তাই সাফ সিদ্ধান্ত নিয়েছে ২০২৬ সাল পর্যন্ত টুর্নামেন্ট স্থগিত করার।’

সাফের বিজ্ঞপ্তিতে হোম অর অ্যাওয়ের কথা বলা হলেও জুনে কেন্দ্রীয় ভেন্যু শ্রীলঙ্কায় সাফ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এবারের আসর আগের মতো কেন্দ্রীয় ভেন্যুতে করে এরপর হোম ওর অ্যাওয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। সেখানে এবার অনেকটা আকস্মিকভাবেই সাফ স্থগিতের ঘোষণা আসল।

সম্প্রতি সাফ সভাপতি কাজী সালাউদ্দিন বলেছিলেন, ২৪ মে নেপালের কাঠমান্ডুতে সাফ নিয়ে সিদ্ধান্ত হবে। সেই সভার আগেই আজ হঠাৎ করে সিদ্ধান্ত আসল। এ নিয়ে সালাউদ্দিন এখন কোনো মন্তব্য করতে পারেননি।

সাফ ওয়েবসাইটে বিবৃতি দিলেও সদস্য দেশগুলোকে এখনো জানায়নি। বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘আমরা গণমাধ্যমের মাধ্যমে দেখেছি ও সাফের ওয়েবসাইটে দেখেছি। এখনো আনুষ্ঠানিকভাবে সাফ থেকে কিছু জানি না। আমাদের পরিকল্পনা ছিল জুনে সাফে খেলার জন্য।’

২০২৬ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ ফুটবলের বছরে সাফ আয়োজন করা আদৌ সম্ভব কি না সেটাও প্রশ্ন রয়েছে। যদিও সাফের ওয়েবসাইটে বিশ্বকাপের আমেজে সাফ হোম অর অ্যাওয়ে ভিত্তিতে খেলা আয়োজন করতে চায়। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার