কা শ্মি রে র ঘটনায় মান*সিক য*ন্ত্রণায় ভুগছে পা কি স্তা নে র তারকারা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৪২ AM

কা শ্মি রে র ঘটনায় মান*সিক য*ন্ত্রণায় ভুগছে পা কি স্তা নে র তারকারা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৪/২০২৫ ১০:৪৬:১৫ AM

কা শ্মি রে র ঘটনায় মান*সিক য*ন্ত্রণায় ভুগছে পা কি স্তা নে র তারকারা

ছবি : সংগৃহীত


কাশ্মিরের প্যাহেলগাঁওয়ে সশস্ত্র গোষ্ঠীর হামলায় বহু পর্যটক নিহতের ঘটনায় ক্ষুদ্ধ পুরো ভারতবর্ষ। সাধারণদের পাশাপাশি সেখানকার বিভিন্ন ইন্ডাস্ট্রিজের তারকা-শিল্পীরা এ ঘটনায় শোক ও নিন্দা প্রকাশ করেছেন। তবে শুধু ভারতীয় তারকারাই নন, পাকিস্তানের শোবিজ অঙ্গনও ঘটনাটি নিয়ে ব্যথিত, ভুগছে মানসিক যন্ত্রণায়।

প্রায় নয় বছর পরে বলিউডের ছবিতে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খান। কিন্তু কাশ্মিরে হামলার ঘটনার পরেই তার ছবির ওপর নিষেধাজ্ঞা জারি করার দাবি তুলেছেন অনেকেই। 

যদিও এই ঘটনার নিন্দায় সরব ফওয়াদ নিজেও। বলেছেন,‘প্যাহেলগাঁওয়ে ঘটে যাওয়া ঘৃণ্য ঘটনার খবর পেয়ে আমি ভারাক্রান্ত। প্রার্থনা করছি নিহতদের পরিবারের জন্য। আমরা নিহতদের পরিবারের পাশে আছি। তারা যেন এই কঠিন পরিস্থিতিতে শক্তি খুঁজে পান।’

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরও ঘটনা নিয়ে মুখ খুলেছেন। ‘মেরে হামসাফার’, ‘মুঝে পেয়ার হুয়া থা’র মতো পাকিস্তানি ছবিতে অভিনয় করে জনপ্রিয় হানিয়া। ভারতেও রয়েছে তার অসংখ্য অনুরাগী। হানিয়া বলেছেন, ‘যে কোনো স্থানের দুর্ঘটনাই আমাদের কাছে দুঃখজনক। এই ঘটনায় যে নিরীহ মানুষেরা প্রাণ হারালেন তাদের জন্য আমি ভারাক্রান্ত।’

হানিয়া বলেন, ‘যন্ত্রণা, শোক ও আশা এই তিন মিলিয়ে আমরা সবাই এখন একসঙ্গে। নিরীহ প্রাণের এমন পরিণতি হলে সেই যন্ত্রণা শুধু তাদের একার থাকে না। সেই যন্ত্রণা আমাদের সবার হয়ে যায়। আমরা যে এলাকারই মানুষ হই, শোকের একটাই ভাষা হয়। আমরা যেন সবার আগে মানবতাকেই বেছে নিতে পারি।’

বলিউডের জনপ্রিয় ছবি ‘সানাম তেরি কসম’ ছবিতে অভিনয় করেছিলেন মাওরা হোসেন। তিনি প্যাহেলগাঁও কাণ্ড নিয়ে বলেছেন, ‘নিহতদের পরিবারের প্রতি আমি সমবেদনা প্রকাশ করেন। কোনো একজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ মানে আমাদের সকলের বিরুদ্ধে সন্ত্রাসবাদ। এই বিশ্বে এ কী হচ্ছে? এছাড়াও পাকিস্তান থেকে উজমা খান, ফারহান সাইদরাও এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক