২-০ গোলে হেরেছে ইন্টার মায়ামি
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২৯ PM

২-০ গোলে হেরেছে ইন্টার মায়ামি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৪/২০২৫ ১১:৫৯:১৯ AM

 ২-০ গোলে হেরেছে ইন্টার মায়ামি

ছবি : সংগৃহীত


কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালের প্রথম লেগে ভ্যাঙ্কুভারের কাছে ২-০ গোলে হেরেছে ইন্টার মায়ামি। এই হারে আসর থেকে বিদায়ের আশঙ্কায়ও পড়েছে লিওনেল মেসির দল।

এদিন ভ্যাঙ্কুভারের মাঠ বিসি প্ল্যাসে আর্জেন্টাইন তারকা মেসি ছিলেন নিশ্প্রভ। পারেননি লুইস সুয়ারেজ–সের্হিও বুসকেতসরাও। ফলে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে মায়ামিকে।

লস অ্যাঞ্জেলেসের কাছে এর আগে কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে হেরে ফিরতি লেগে ঘুরে দাঁড়িয়েছিল মায়ামি। সেই ঘুরে দাঁড়ানোর দৃষ্টান্তই এখন মায়ামির জন্য অনুপ্রেরণার। সেবার অবশ্য প্রথম লেগে মায়ামি হেরেছিল ১–০ গোলে। এবার ব্যবধানটা ২ গোলের হওয়ায় বেশ চাপেই থাকবে হাভিয়ের মাচেরানোর দল।আজ ২৪ মিনিটে পেদ্রো ভিতের দুর্দান্ত এক ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন এই মার্কিন স্ট্রাইকার ব্রায়ান হোয়াইট।

এরপর ৮৫ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে দলকে দ্বিতীয় গোল এনে দেন সেবাস্তিয়ান বেরহাল্টার। এই গোলের পরই মূলত নিশ্চিত হয়ে যায় মায়ামির হার। এরপর চেষ্টা করেও আর ব্যবধান কমাতে পারেননি মেসিরা। মাঠ ছাড়তে হয় হতাশার এক হার নিয়ে।আগামী ১ মে মায়ামির মাঠ চেজ স্টেডিয়ামে দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার