কোপা দেল রে ফাইনালে আজ মুখোমুখি বার্সা-রিয়াল
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:০৪ AM

কোপা দেল রে ফাইনালে আজ মুখোমুখি বার্সা-রিয়াল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৬/০৪/২০২৫ ০১:১৬:৪৪ AM

কোপা দেল রে ফাইনালে আজ মুখোমুখি বার্সা-রিয়াল

ছবি সংগৃহীত


চ্যাম্পিয়নস লিগ থেকে খালি হাতে ফিরেছে রিয়াল মাদ্রিদ। লা লিগার শিরোপা লড়াইও নিজেদের হাতে নেই। বার্সেলোনার চেয়ে পিছিয়ে চার পয়েন্টে। মাঠের খেলায়ও নেই দাপুটে পারফরম্যান্স।

এমন কঠিন সময়ে কোপা দেল রের ফাইনালে নামছে রিয়াল। অন্তত একটি শিরোপা জিতে মৌসুম শেষ করতে চায় লস ব্লাংকোরা। কিন্তু সেই পথে বাধা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। যারা আছে উড়ন্ত ফর্মে।

মৌসুমের আগের দুই সাক্ষাতেই রিয়ালের বিপক্ষে উৎসব করেছে বার্সেলোনা। লিগে রিয়ালের মাঠে জিতেছে ৪-০ গোলে এবং সুপার কাপের ফাইনালে বার্সার জয় ৫-২ ব্যবধানে। সেভিয়ার লা কার্তুয়া স্টেডিয়ামে আজ জিতে ট্রেবল জয়ের পথে আরেক ধাপ এগিয়ে যাওয়ার আশা বার্সার। তবে ম্যাচ যে ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, আগাম সেই ধারণাই করছেন বার্সা কোচ হান্সি ফ্লিক, ‘রিয়াল দারুণ একটি দল এবং তাদের বিশ্বের অন্যতম সেরা কোচ আছে। ম্যাচ সহজ হবে না। আমাদের সেরাটা নিংড়ে দিতে হবে।’ 

লামিনে ইয়ামাল, রবার্ত লেভানদোস্কি ও রাফিনিয়া—এই ত্রয়ী আছেন দারুণ ছন্দে। তাদের সামনে রিয়ালের রক্ষণকে দিতে হতে পারে কঠিন পরীক্ষা। যদিও ডেভিড আলাবা ও কামাভিঙ্গার চোটে শক্তি কমেছে রিয়ালের।

তবে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহামদের দিনে যেকোনো কিছু হতে পারে। কার্লো আনচেলোত্তি তাই সেরা কম্বিনেশন খুঁজে পাওয়ার চেষ্টায় আছেন, ‘আমাদের কৌশলে কিছু পরিবর্তন এনেছি। ভারসাম্য খুঁজে পাওয়া কঠিন। যদি সেটা পেয়ে যাই, তবে আমরাই জিতব।’ মৌসুমে ৩৩ গোল করলেও এখনো সেরা ছন্দ খুঁজে পাননি এমবাপ্পে। বড় ম্যাচে নিজেকে আলাদা করে চেনাতে পারেননি। আজ কি পার্থক্য গড়তে পারবেন?

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু