ঘরের মাঠে বি ব্র ত ক র রেকর্ডের পথে মুস্তাফিজ সতীর্থ
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২৭ PM

ঘরের মাঠে বি ব্র ত ক র রেকর্ডের পথে মুস্তাফিজ সতীর্থ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৪/২০২৫ ০৭:৪৯:০৬ AM

ঘরের মাঠে বি ব্র ত ক র রেকর্ডের পথে মুস্তাফিজ সতীর্থ

ছবি : সংগৃহীত


সময়টা একেবারেই ভালো যাচ্ছে না মুস্তাফিজুর রহমানের সবশেষ আইপিএল দল চেন্নাই সুপার কিংসের। চলতি আসরে নিজেদের খেলা ৯ ম্যাচের মধ্যে ৭টি ম্যাচেই হেরে গিয়েছে আইপিএলের হলুদ ব্রিগেড নামে পরিচিত দলটা। সবশেষ হেরেছে পয়েন্ট তালিকারই নিচের দিকে থাকা আরেকটি দল সানরাইজার্স হায়দরাবাদের কাছে। সেইসঙ্গে নিজেদের মাঝে টানা চার ম্যাচে হারার লজ্জাও পেতে হয়েছে দলটিকে।

আইপিএলের অন্যতম সফলতম দল চেন্নাই সুপার কিংস। দলটির শো-কেসে আছে ৫ আইপিএল শিরোপা। ঘরের মাঠ এম চিদাম্বারামকে রীতিমত দুর্গই বানিয়ে রেখেছিল দলটা। কিন্তু সেই দুর্গে যেন ফাটল ধরেছে এবারের আসরে। নিজেদের আইপিএল ইতিহাসে প্রথমবারের মতো ঘরের মাঠে টানা ৪ হার হজম করেছে দলটা।

চেন্নাইয়ের এমন দুরাবস্থায় সময় ভালো যাচ্ছে না দলের পেসার মাথিশা পাথিরানারও। গেল আসরে চেন্নাইয়ে জুটি বেঁধেছিলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমানে সঙ্গে। দারুণ পারফরম্যান্সে ছিলেন রিটেনশনের তালিকাতেও। কিন্তু এবারের আসরে এসে বল হাতে খুব একটা স্বপ্রতিভ না লঙ্কান এই পেসার।

গেল আসরে মোটে ১৩ গড়ে ১৩ উইকেট নেয়া পাথিরানা চলতি আসরে প্রতিটি উইকেট নিতে খরচ করেছেন ৩৬ রানের বেশি। সঙ্গে রয়েছে অতিরিক্ত রান দেয়ার প্রবণতা। সবশেষ ম্যাচেই দিয়েছেন ৫ ওয়াইড। সেইসঙ্গে চেন্নাইয়ের মাঠে ৪০ ওয়াইড দেয়ার কোটা পূরণ করেছেন তিনি। আইপিএলে নির্দিষ্ট ১ ভেন্যুতে সবচেয়ে বেশি ওয়াইডের রেকর্ডে উঠে এসেছেন দুই নম্বরে।

এক মাঠে সবচেয়ে বেশি ওয়াইড দিয়েছেন মোহাম্মদ সিরাজ। ভারতীয় এই বোলার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে করেছেন ৪৫ ওয়াইড বল। তবে সেজন্য ৮৩ ওভার বল করেছিলেন সিরাজ। বিপরীতে ৪৪ ওভার বল করেই চিদাম্বারামে ৪০ ওয়াইড দিয়ে ফেলেছেন পাথিরানা। এই দুজন ছাড়া আর কোনো বোলার এক ভেন্যুতে ৪০ এর বেশি ওয়াইড বল করেননি।

তিনে থাকা ডোয়াইন ব্রাভো চেন্নাইয়ের মাটিতেই দিয়েছেন ৩৭ ওয়াইড। আর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে লাসিথ মালিঙ্গার ওয়াইড ৩৬টি আর মিচেল ম্যাকলেঘানের ওয়াইড ৩৫টি। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার