বিদেশিনী নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন, যা বলছেন সৃজিত
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২৬ PM

বিদেশিনী নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন, যা বলছেন সৃজিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৪/২০২৫ ১০:১৪:৫১ AM

বিদেশিনী নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন, যা বলছেন সৃজিত

ছবি : সংগৃহীত


পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন বেশ চর্চিত। তাকে নিয়ে কৌতুহলের শেষ নেই মানুষের। বিশেষ করে পরিচালকের বিবাহিত জীবনে কী চলছে, তা অনেকেই জানতে চান। 

তার অন্যতম কারণ, সৃজিতের সঙ্গে স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা বর্তমানে থাকছেন না। অভিনেত্রী তার মেয়েকে নিয়ে এই মুহূর্তে বাংলাদেশেই রয়েছেন। তবে তাঁদের বিচ্ছেদ হয়েছে কিনা অথবা সেই পথে হাঁটবেন কিনা, তা নিয়ে দুজনের কেউই মুখ খোলেননি। 

আর এরই মাঝে টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, সৃজিতের সঙ্গে এক বিদেশিনী অভিনেত্রীর ঘনিষ্ঠতা বেড়েছে। আর সম্প্রতি তাদের দুজনকে এক ফিল্মি পার্টিতে দেখা গেছে একসঙ্গে। তারপর থেকে জল্পনা আরও তুঙ্গে। 

টলিপাড়ার খুবই চেনা মুখ আলেকজান্দ্রা টেলর। অনেক বাংলা ছবিতেই তাকে দেখা গেছে। সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিলবিল সোসাইটির প্রিমিয়ারে আলেকজান্দ্রা ও সৃজিতকে কথা বলতে দেখা যায়। আর সেখান থেকেই নেটিজেনদের একাংশের ধারণা, তাদের মধ্যে কিছু একটা চলছে। সৃজিত নতুন করে বিদেশিনীর প্রেমে পড়েছেন। 

বিষয়টি নিয়ে এক সংবাদমাধ্যমকে নির্মাতা জানিয়েছেন, প্রেম নয়, আলেকজান্দ্রা খুব ভালো বন্ধু। সৃজিত বললেন, ‘প্রেম নয়, আলেকজান্দ্রা আমার খুবই ভালো বন্ধু। ও অসম্ভব শিক্ষিত। আমরা দু’জনেই সাপ ভালোবাসি। সে একটা পেট শপে আগে কাজও করেছে।’

আলেকজান্দ্রা ও সৃজিতের মধ্যে সবচেয়ে বড় মিল হল দুজনেই সাপ ভালোবাসেন। অভিনেত্রী এর আগে একটি পেট শপে বহুদিন কাজও করেছেন। সৃজিতেরও সাপ-প্রেম অসম্ভব। বাড়িতে পুষেছেন প্রায় ৪টা সাপকে। তাদের আবার রয়েছে আলাদা আলাদা নামও। 

প্রসঙ্গত, গত বছর থেকেই মিথিলা ও সৃজিতের দাম্পত্য নিয়ে চর্চা চলছে। এমনকী পরিচালকের জন্মদিনেও দেখা যায়নি মিথিলা ও তার মেয়েকে। শুধু তাই নয়, গত সপ্তাহে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন পরিচালক। সেই সময়ই স্ত্রী মিথিলা পাশে ছিলেন না। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ওসমানী হাসপাতালে রোগীর 'আ'ত্মহ'ত্যা'
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর
সম্পত্তি বি*রোধের মা*মলার শুনানি ছিল ১৯ আগস্ট, ৭ দিন আগে খু*ন
নগরীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করা হবে: সিসিক প্রশাসক
রাজনগরে তেলবাহী ট্রাক খালে, চালক নি'হত