চেন্নাইকে হারিয়ে দুইয়ে পাঞ্জাব
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:২৯ AM

চেন্নাইকে হারিয়ে দুইয়ে পাঞ্জাব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৫/২০২৫ ১২:৩৭:২১ PM

চেন্নাইকে হারিয়ে দুইয়ে পাঞ্জাব

ছবি : সংগৃহীত


লক্ষ্য ছিল ১৯১। টপঅর্ডারের দারুণ ব্যাটিংয়ে জয় পেতে একদমই কষ্ট হলো না পাঞ্জাব কিংসের। ঘরের মাঠের চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেট আর ২ বল হাতে রেখে হারিয়ে পয়েন্ট তালিকায় পাঁচ থেকে এক লাফে দুইয়ে উঠে এলো পাঞ্জাব। চেন্নাই রয়ে গেলো তলানিতেই।

রান তাড়ায় ভালো শুরু করেন প্রিয়ানশ আরিয়া। ১৫ বলে ২৩ করে আউট হন তিনি। এরপর প্রভসিমরান সিং আর শ্রেয়াস আয়ার দলকে সহজ জয়ের পথ গড়ে দেন। প্রভসিমরান করেন ৩৬ বলে করেন ৫৪ রান। ৪১ বলে ৫ চার আর ৪ ছক্কায় ৭২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন অধিনায়ক আয়ার।

এছাড়া শশাঙ্ক সিংয়ের ব্যাট থেকে আসে ১২ বলে ২৩। ১৮তম ওভারে রবীন্দ্র জাদেজার বলে টানা চার আর ছক্কা হাঁকিয়ে ম্যাচ হাতে নিয়ে আসেন তিনিই।

এর আগে ঘরের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ধুঁকতে থাকে চেন্নাই। শেখ রাশেদ ১২ বলে ১১, আয়ুশ এমহাত্রে ৬ বলে ৭ আর রবীন্দ্র জাদেজা ১২ বলে ১৭ করেই সাজঘরের পথ ধরেন। ৬ ওভারের পাওয়ার প্লেতে ৩ উইকেটে মাত্র ৪৮ রান তুলতে পারে চেন্নাই।

সেখান থেকে জুটি গড়ার চেষ্টা করেন স্যাম কারেন আর ডেওয়াল্ড ব্রেভিস। প্রথমে উইকেটে সেট হয়ে তারপর হাত খুলতে শুরু করেন তারা। ৫০ বলে ৭৮ রানের জুটিতে চেন্নাইকে অনেকটাই এগিয়ে দেন তারা। ২৬ বলে ৩২ করে আউট হন ব্রেভিস। এরপর শিভাম দুবেকে নিয়ে ২২ বলে ৪৬ রানের আরেকটি জুটি গড়েন কারেন, যে জুটিতে দুবের অবদান মাত্র ২। ৪৭ বলে ৯ চার আর ৪ ছক্কায় ৮৮ রানের ঝোড়ো ইনিংস উপহার দিয়ে ফেরেন কারেন। শেষদিকে মহেন্দ্র সিং ধোনির ৪ বলে একটি করে চার-ছক্কায় ১১ রান তুলে দেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন