এবার বাংলাদেশে খেলতে আসছে না ভা র ত!
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২৮ AM

এবার বাংলাদেশে খেলতে আসছে না ভা র ত!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৫/২০২৫ ০৬:০৫:১৭ AM

এবার বাংলাদেশে খেলতে আসছে না ভা র ত!

ছবি : সংগৃহীত


আগামী আগস্টে সাদা বলের ফরম্যাটে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতের। তিন ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টির সিরিজটির সময়সূচিও ইতোমধ্যে ঘোষণা করে দিয়েছে বিসিবি। তবে সাম্প্রতিক উত্তেজনায় আসন্ন সিরিজটি অনিশ্চয়তার মুখে পড়েছে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন অনেকে।

আরেক প্রতিবেশী বাংলাদেশের সঙ্গেও শীতল সম্পর্ক ভারতের। এমন প্রেক্ষাপটে দক্ষিণ এশীয় অঞ্চলের ক্রিকেট নিয়েই শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে আগস্টে ভারতের বাংলাদেশ সফর অনিশ্চয়তার মুখে পড়ল।

‘এই সফর ক্যালেন্ডারের অংশ (পূর্ব নির্ধারিত) হলেও এখনো কিছুই চূড়ান্ত হয়নি। বর্তমান পরিস্থিতির কারণে ভারতীয় দল যে বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে না, সেই সম্ভাবনাই বেশি’—সূত্রের বরাত দিয়ে বলছে টাইমস অব ইন্ডিয়া।

শুধু আসন্ন বাংলাদেশ সিরিজই নয়, চলতি বছর অনুষ্ঠিতব্য এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। কাশ্মিরে হামলাকে কেন্দ্র করে এরই মধ্যে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। যার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। এরই মধ্যে ভারতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার বন্ধ করাসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বিসিসিআই। অন্যদিকে, পাকিস্তানও বেশ কিছু পাল্টা সিদ্ধান্ত নিয়েছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ