মাদক নিয়ে নি ষি দ্ধ রাবাদা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২৮ AM

মাদক নিয়ে নি ষি দ্ধ রাবাদা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৫/২০২৫ ১০:৪১:২৭ AM

মাদক নিয়ে নি ষি দ্ধ রাবাদা

ছবি : সংগৃহীত


গত ৩ এপ্রিল হঠাৎ আইপিএলের দল গুজরাট টাইটান্স ছেড়ে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফেরত যান কাগিসো রাবাদা। তখন তার দল জানিয়েছিল, ব্যক্তিগত কারণে দেশে ফিরে গেছেন এই তারকা পেসার।

অবশেষে সামনে এলো চমকে যাওয়ার মতো এক খবর। রাবাদা নিজেই জানালেন, রিক্রিয়েশনাল ড্রাগ বা নেশা করার জন্য মাদক নিয়ে সাময়িক নিষিদ্ধ হয়েছেন তিনি।

ক্রিকইনফো জানিয়েছে, এ বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে এসএটি২০ চলার সময়ের ঘটনা এটি। সেই টুর্নামেন্টে এমআই কেপটাউনের হয়ে খেলা রাবাদা মাদক পরীক্ষায় পজিটিভ হন। তবে ঠিক কতদিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে, সেটি জানা যায়নি।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠন এসএসিএর মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রাবাদা দুঃখপ্রকাশ করেছেন, ‘আমি ব্যক্তিগত কারণে আইপিএল ছেড়ে দক্ষিণ আফ্রিকা ফিরে গিয়েছি, এমন কিছুই জানানো হয়েছিল। সেই কারণটা হলো নেশাজাতীয় মাদক পরীক্ষায় আমার পজিটিভ হওয়া। আমার কারণে যাদের মাথা নত হয়েছে, যারা বিপদে পড়েছে, তাদের সবার কাছে করজোড়ে দুঃখপ্রকাশ করছি। আমি এখন সাময়িক নিষেধাজ্ঞা কাটাচ্ছি। প্রিয় খেলাটায় ফিরতে উন্মুখ হয়ে আছি।’

রাবাদা ঠিক কত দিন নিষিদ্ধ হয়েছেন, সেটি পরিষ্কার জানা যায়নি। তবে জানা গেছে, আগামী সপ্তাহে এ নিয়ে বিবৃতি দিতে পারে দক্ষিণ আফ্রিকার মাদকবিরোধী সংস্থা এসএআইডিএস।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ