গা*জায় এক দিনে ৩৯ ফি*লিস্তিনি নি*হত
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৩ PM

গা*জায় এক দিনে ৩৯ ফি*লিস্তিনি নি*হত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪/০৫/২০২৫ ১২:৫৬:৩৩ PM

গা*জায় এক দিনে ৩৯ ফি*লিস্তিনি নি*হত

ছবি : সংগৃহীত


গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার উপত্যকার বিভিন্ন অঞ্চলে ইসরায়েল এ হামলা চালায়। হাসপাতাল ও বেসামরিক প্রতিরক্ষা সূত্র জানায়, নিহতদের মধ্যে অন্তত তিন শিশুও রয়েছে।

এদিকে খাদ্য, পানি ও ওষুধ বহন করা অসংখ্য ট্রাক গাজার সীমান্তে আটকে আছে। গাজা সরকারের মিডিয়া অফিস জানায়, ইসরায়েলি অবরোধে অনাহারে অন্তত ৫৭ ফিলিস্তিনির প্রাণ গেছে।

ইসরায়েলের অবরোধ নিয়ে বিশ্বজুড়ে প্রতিবাদ আরও তীব্র হচ্ছে। জাতিসংঘ ও মানবাধিকারকর্মীরা গাজার উপকূলীয় এলাকায় মানবিক সহায়তা নির্বিঘ্নে পৌঁছানোর জোর দাবি তুলেছেন।

গাজায় ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত অন্তত ৫২ হাজার ৪৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক লাখ ১৮ হাজার ৩৬৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়।

তবে গাজার সরকার পরিচালিত মিডিয়া অফিস বলছে, নিহত ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে। তারা বলছে— ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজার হাজার নিখোঁজ মানুষকেও মৃত ধরা হচ্ছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি