সবাইকে বিয়ে করার পরামর্শ দিলেন শাম্মি ইসলাম নীলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১৮ AM

সবাইকে বিয়ে করার পরামর্শ দিলেন শাম্মি ইসলাম নীলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৫/২০২৫ ০৩:১৭:০০ AM

সবাইকে বিয়ে করার পরামর্শ দিলেন শাম্মি ইসলাম নীলা

ছবি : সংগৃহীত


দেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ, ফ্যাশন ইনফ্লুয়েনসার ও মডেল শাম্মি ইসলাম নীলা। শুরুতে একজন টিকটকার হিসেবেই পরিচিতি ছিলেন তিনি। এরপর নানা রকমের পোশাক, কাপড় নিয়ে কাজ শুরু করেন ফ্যাশন ইনফ্লুয়েনসার হিসেবে। এরপর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩’-এর আসরে চ্যাম্পিয়ন হন নীলা।

চলতি বছরের জানুয়ারির শুরুতে বিয়ে করেন শাম্মি ইসলাম নীলা। যদিও তার স্বামীর পরিচয় জানাননি তিনি। সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের দাম্পত্য জীবন, স্বামী ও শ্বশুরবাড়ি নিয়ে নানা কথা বলেন এই মডেল।

শ্বশুরবাড়ির প্রশংসা করে নীলা বলেন, ‘আমার শ্বশুরবাড়ির লোকেরা, শাশুড়ি প্রত্যেকটা পোস্টের নিচে তাদের মন্তব্য থাকছে। আমার মনে হয় একজন মেয়ে হয়ে শাশুড়ির কাছ থেকে নিজের বাবা-মা এর মতো ভালোবাসা পাওয়াটা অনেক। মিডিয়া সেক্টর থেকে বিলং করার পরেও কাজকে রেসপেক্ট করে, আমি এমনই একটি ফ্যামিলি খুঁজছিলাম।’

নিজের শাশুড়ি প্রসঙ্গে নীলা বলেন, ‘আমার শ্বাশুড়ির সঙ্গে তো আসলে আমার বউ-শ্বাশুড়ির সম্পর্ক না, মা-মেয়ের সম্পর্ক। মা-মেয়ের জায়গা থেকে আমি বলতে চাই যে, তিনি আমার লাইফ পার্টনারের মা। তার রেসপেক্ট টা আসলে অন্যরকম, এটা আমি আসলে বলতেও পারব না। তার থেকেই আমার হাজবেন্ড এসেছে। তো তার প্রতি আমার শ্রদ্ধাটাও বেশি।’

দাম্পত্য জীবন ও স্বামী নিয়ে সুখে রয়েছেন নীলা, তা বলার অপেক্ষা রাখে না। তাই সকলকে বিয়ের পরামর্শ দিয়ে নীলা বলেন, ‘বিয়ে যদি শান্তির বিয়ে হয়, সবারই বিয়ে করে ফেলা উচিত। একজন পার্টনারও যদি সাপোর্টিং থাকে, তাহলে আপনি সারাদিন কাজের পর শেয়ার করতে পারেন। ফিউচারগুলো ডিসাইড করতে পারেন। আমার কাছে মনে হয়, আমার পার্টনার যথেষ্ট সাপোর্টিং।’

প্রসঙ্গত, আজ ৫ মে থেকে শুরু হচ্ছে সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)।  প্রতিবারের মতো এবারও একঝাঁক তারকা এতে অংশ নিচ্ছেন, তাদের একজন ইনফ্লুয়েনসার ও মডেল শাম্মি ইসলাম নীলা। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক