ভা*রত আ*ত্মসমর্পণ করেছে, দাবি পা*কিস্তানের
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৪ PM

ভা*রত আ*ত্মসমর্পণ করেছে, দাবি পা*কিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৭/০৫/২০২৫ ০১:৩৪:৩৫ AM

ভা*রত আ*ত্মসমর্পণ করেছে, দাবি পা*কিস্তানের

ছবি : সংগৃহীত


পাকিস্তান ও ভারতের মধ্যে হামলা-পাল্টা হামলায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে সীমান্ত এলাকায়। আর এর মধ্যে সীমান্তে ভারতীয় সেনাবাহিনী ‘সাদা পতাকা’ উড়িয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। বুধবার (৭ মে) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, ভারতীয় সেনারা কাশ্মিরকে বিভক্তকারী সীমান্তের নিয়ন্ত্রণরেখায় একটি সামরিক চৌকিতে সাদা পতাকা উত্তোলন করেছে বলে পাকিস্তান দাবি করেছে। মূলত সাদা পতাকা উত্তোলন করাটা আত্মসমর্পণের একটি সাধারণ প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।

পাকিস্তান সরকার তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এই দাবি করেছে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার তার এক্স অ্যাকাউন্টে এই দাবির পুনরাবৃত্তি করে পোস্ট করেছেন।

সেখানে তিনি বলেছেন, প্রথমে তারা (হামলার) তদন্ত করা থেকে পালিয়েছিল, এখন তারা (যুদ্ধের) মাঠ থেকে পালিয়ে গেছে। আল জাজিরা অবশ্য স্বাধীনভাবে দাবিটি নিশ্চিত করতে পারেনি বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এদিকে ভারত পাকিস্তানের অভ্যন্তরে একাধিক হামলা চালানোর পর পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন।

তিনি উল্লেখ করেছেন, সমস্ত ভারতীয় বিমান তাদের আকাশসীমায় গুলি করে ভূপাতিত করা হয়েছে।

পাকিস্তানের এই প্রধান সামরিক মুখপাত্রের মতে, কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর বর্তমানে তীব্র গুলি বিনিময় চলছে। তিনি আরও নিশ্চিত করেছেন, পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) সমস্ত বিমান নিরাপদ রয়েছে।


জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি