বাতিল হতে পারে ভা র তে র বাংলাদেশ সফর ও এশিয়া কাপ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ PM

বাতিল হতে পারে ভা র তে র বাংলাদেশ সফর ও এশিয়া কাপ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৫/২০২৫ ১১:৩০:৩৮ AM

বাতিল হতে পারে ভা র তে র বাংলাদেশ সফর ও এশিয়া কাপ

ছবি : সংগৃহীত


ভারত-পাকিস্তান চলমান সংঘাতের কারণে আসরের মাঝপথে স্থগিত করা হয়েছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে এই ফ্র্যাঞ্চাইজি লিগ। তবে আশঙ্কা করা হচ্ছে বাড়তে পারে এই সময়।

আইপিএল নির্ধারিত সময়ে শেষ করতে না পারলে তার জন্য আবারো সময় বের করা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) জন্য বেশ কঠিন কাজ। তাই আইপিএলকে নতুন করে সময় বের করে দিতে বাতিল হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ। একই সঙ্গে এশিয়া কাপ আয়োজনও স্থগিত করতে পারে ভারত।

আগামী অগাস্টে বাংলাদেশ সফর ও সেপ্টেম্বরে নিজেদের মাঠে এশিয়া কাপ আয়োজন করবে না ভারত, বলে দাবি করেছে টাইমস অব ইন্ডিয়া। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে তারা লিখেছে, আন্তর্জাতিক সূচি বাতিল করে সেই সময়ে আইপিএলের বাকি অংশ আয়োজন করতে পারে বিসিসিআই। একই প্রতিবেদনে এটাও বলা হয়েছে যে, অগাস্টের আগে আইপিএল শেষ হলেও বাংলাদেশ সফর ও এশিয়া কাপ খেলতে চায় না বিসিসিআই।

এদিকে ভারত সিরিজের পূর্ণাঙ্গ সূচিও ঘোষণা করেছে বিসিবি। তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি খেলতে আগামী ১৩ অগাস্ট ঢাকায় আসার কথা ভারতের।

প্রথম ওয়ানডে ১৭ অগাস্ট মিরপুরে, পরেরটি একই ভেন্যুতে ২০ অগাস্ট। দুই দল এরপর চলে যাবে চট্টগ্রামে। সেখানে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ২৩ অগাস্ট। এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচও চট্টগ্রামে, ২৬ অগাস্ট। পরের দুই ম্যাচ আবার মিরপুরে ২৯ ও ৩১ অগাস্ট।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ