শুটিংসেটে আ হ ত হয়ে হাসপাতালে তটিনী
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১৭ AM

শুটিংসেটে আ হ ত হয়ে হাসপাতালে তটিনী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৫/২০২৫ ১০:৫৯:০৬ AM

শুটিংসেটে আ হ ত হয়ে হাসপাতালে তটিনী

ছবি : সংগৃহীত


বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী শুটিংসেটে দুর্ঘটনার শিকার হয়েছেন। রোববার (১১ মে) চট্টগ্রামে ঈদের একটি নাটকের শুটিংয়ে আহত হন তিনি। 

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর সহশিল্পী তৌসিফ মাহবুব। তিনি জানান, ঈদের একটি নাটকের শুটিং চলাকালীন সময়ে মাথায় আঘাত পান তটিনী। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

তৌসিফ মাহবুব বলেন, চট্টগ্রামে আমরা ঈদের একটি নাটকের শুটিং করছিলাম। সেখানে আজ সন্ধ্যায় সেটের একটি লাইট স্ট্যান্ড তটিনীর মাথার ওপরে পড়ে। এতে মাথায় আঘাত পান তিনি। অভিনেতা জানান, এরপরই অভিনেত্রীকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত তটিনী শঙ্কামুক্ত রয়েছেন। 

জানা গেছে, চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে এক বাংলোতে 'মন মঞ্জিলে' নামের একটি নাটকের শুটিং করছিলেন তটিনী-তৌসিফ। শুটিং চলাকালীন সময়ে অসাবধানতাবশত একটি লাইট স্ট্যান্ড অভিনেত্রীর ওপরে পড়ে যায়। এতে মাথায় গুরতর আঘাত পান তটিনী। এরপর তাকে দ্রুত পাশে অবস্থিত ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জানিয়েছেন, যেহেতু মাথায় চোট লেগেছে, এখন সম্পূর্ণ বিশ্রামে থাকবেন অভিনেত্রী। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক