ছুটি কাটাতে গিয়ে কা শ্মি রে খু*ন হন অভিনেত্রীর বাবা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১৭ AM

ছুটি কাটাতে গিয়ে কা শ্মি রে খু*ন হন অভিনেত্রীর বাবা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৫/২০২৫ ০৬:৪৪:৫৫ AM

ছুটি কাটাতে গিয়ে কা শ্মি রে খু*ন হন অভিনেত্রীর বাবা

ছবি : সংগৃহীত


যুদ্ধক্ষেত্রে বাবাকে হারিয়েছিলেন বলি অভিনেত্রী নিমরত কৌর। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্‍কারে বাবার মৃত্যুর ভয়ঙ্কর স্মৃতি নিয়ে মুখ খুলেছেন তিনি।

নিমরত বলেন, ‘বাবা ছিলেন একজন আর্মি মেজর। ভেরিনাগ নামের একটি জায়গায় সেনাবাহিনীর সীমান্ত সড়কে নিযুক্ত একজন ইঞ্জিনিয়ার’।  অভিনেত্রী জানান, তার বাবা থাকতেন কাশ্মীরে। আর পরিবারের বাকিরা থাকতেন পাটিয়ালাতে।

একবার জঙ্গিরা অপহরণ করেছিল নিমরতের বাবাকে। অভিনেত্রী বলেন, ‘জঙ্গিরা এমন কিছু দাবি করেছিল যা আমাদের পক্ষে মেটানো সম্ভব হয়নি। সেই হামলার জন্য দায়ী ছিল সন্ত্রাসী সংগঠন হিব-উল-মুজাহিদিন।’

নিমরত বাবার মৃত্যু প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেছিলেন, ‘১৯৯৪ সালে কাশ্মিরে আমরা ছুটি কাটাতে গিয়েছিলাম। সেসময় জঙ্গিরা বাবাকে তার কর্মস্থান থেকে অপহরণ করে।’

নিমরতের কথায়, ‘সাতদিন পর ওরা মেরে ফেলে বাবাকে। বাবার তখন বয়স মাত্র ৪৪ বছর। আমরা খবর পেয়ে বাবার মৃতদেহ নিয়ে দিল্লি চলে আসি।’

অভিনেত্রী আরও বলেন, সেনারা কিন্তু দেশের প্রতিটি নাগরিকের পরিবারের অংশ। দেশের সুরক্ষার্থে তারা ঝাঁপিয়ে পড়েন। নিজের জীবনের তোয়াক্কা না করেই আপনাকে সুরক্ষা প্রদান করে। আমি আশাবাদী, আমার বাবার কর্মের জন্য মানুষ নিশ্চয়ই আজও তাকে ভালবাসেন।’

প্রসঙ্গত, কিছুদিন আগে অভিনেত্রীর নাম জড়িয়েছিল জুনিয়র বচ্চন অভিষেকের সঙ্গে। অভিষেক-ঐশ্বরিয়া দাম্পত্যে নাকি তৃতীয় ব্যক্তি হিসাবে তিনিই প্রবেশ করেছিলেন, এমন গুঞ্জন রটেছিল।

যদিও এই রটনাকে পাত্তা দেননি নিমরত। এমনকী পরে অভিষেক-ঐশ্বরিয়া তাদের অটুট দাম্পত্যের ঝলক সবার সামনে এনে এই গুঞ্জনকে ভুয়ো প্রমাণ করেছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক