জুড়ীতে কমিউনিটি পর্যায়ে জীবিকায়ন প্রকল্পের উপকারভোগীদের নিয়ে মতবিনিময়
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

জুড়ীতে কমিউনিটি পর্যায়ে জীবিকায়ন প্রকল্পের উপকারভোগীদের নিয়ে মতবিনিময়

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ১৩/০৫/২০২৫ ০৭:৩৩:৪১ পূর্বাহ্ন

জুড়ীতে কমিউনিটি পর্যায়ে জীবিকায়ন প্রকল্পের উপকারভোগীদের নিয়ে মতবিনিময়

ছবি: নিজস্ব


মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় জরুরী জীবিকায়ন সহায়তা কার্যক্রমের আওতায় "কমিউনিটি পর্যায়ে জীবিকায়ন প্রকল্পের উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) পশ্চিম বাছিরপুর স্কুলটিলায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সি.এন.আর.এস) এর বাস্তবায়নে ও বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউ.এফ.পি) এর সহযোগিতায় এবং ইউরোপীয়ন ইউনিয়ন (ই.ইউ) এর অর্থায়নে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বন্যা আক্রান্ত পরিবারকে আয়বৃদ্ধিমূলক কাজের মাধ্যমে ও দক্ষতা উন্নয়ন করে জীবিকায়ন সক্রিয় করণে সহায়তা হিসেবে উপজেলার ১ হাজার ২৭ জন উপকারভোগীর মধ্যে ২০ হাজার টাকা করে মোট ২ কোটি ৫ লক্ষ ৪০ হাজার টাকা বিকাশের মাধ্যমে বিতরণ করা হয়।

এসময় জলবায়ু সহিষ্ণু পদ্ধতিতে বিভিন্ন চাষাবাদ ও গবাদি পশু পালনের প্রদর্শনী দেখানো হয় এবং প্রকল্পের সফল ১২ জন উপকারভোগীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানমালায় সভাপতিত্ব করেন পশ্চিমজুড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান, বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধি মকছুদ আজাদ, সিএনআরএস এর প্রকল্প সমন্বয়কারী সৌরভ কান্তি রায়, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ আল শাহরিয়ার, নবপল্লব প্রকল্পের ফিল্ড ম্যানেজার তৌহিদুর রহমান , সিএনআরএস এর ট্রেনিং এন্ড বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোঃ জসিম উদ্দিন তালুকদার, সিএনআরএস এর ফিল্ড মবিলাইজার সাবিত্রী চৌহান, স্বপন কুমার নাইডু, মোঃ ফারুক মিয়া, তালেব উদ্দিন, পুলক তালুকদার, মুন্নি দাস, উপকারভোগী লিপি রানী বিশ্বাস, হাজেরা বেগম।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার