আইসিসির মাসসেরা হলেন মিরাজ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ PM

আইসিসির মাসসেরা হলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪/০৫/২০২৫ ০৩:১১:৩৯ AM

আইসিসির মাসসেরা হলেন মিরাজ

ফাইল ছবি


জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে সেঞ্চুরির দেখা পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। বল হাতেও আলো ছড়িয়েছেন তিনি। দারুণ এই অলরাউন্ডিং পারফরম্যান্সে প্রথমবারের মতো আইসিসির মাসসেরা নির্বাচিত হলেন বাংলাদেশি এই ক্রিকেটার।  

আজ নিজেদের ওয়েবসাইটে এপ্রিল মাসের সেরা ক্রিকেটার হিসেবে মিরাজের নাম ঘোষণা করে আইসিসি। যেখানে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্সকে হারিয়েছেন তিনি।  

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজজুড়ে মিরাজ ছিলেন দুর্দান্ত। ব্যাট হাতে ৩৮.৬৬ গড়ে করেছেন ১১৬ রান। আর বল হাতে নিয়েছেন ১১.৮৬ গড়ে নিয়েছেন ১৫ উইকেট। সিরিজের প্রথম টেস্টের দুটি ইনিংসেই ফাইফারের দেখা পেয়েছেন মিরাজ। প্রথম ইনিংসে ৫২ রান দিয়ে তিনি দ্বিতীয় ইনিংসে খরচ করেন ৫০ রান। যদিও টেস্টটি হেরে যায় বাংলাদেশ; তবে মিরাজের বোলিং ছিল দুর্দান্ত।

সিরিজের দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারায় বাংলাদেশ। যেখানে ব্যাট হাতে আলো ছড়ান মিরাজ। ১৬২ বলে ১০৪ রানের ইনিংসে বাংলাদেশকে এনে দেন লিড। বল হাতেও তিনি ছিলেন দুর্দান্ত। দুই ইনিংস মিলিয়ে স্রেফ ৩২ রান খরচায় নেন ৫ উইকেট। এই পারফরম্যান্সে ম্যাচসেরার পাশাপাশি সিরিজসেরাও নির্বাচিত হন তিনি।  

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ