বোর্ডের ছাড়পত্র নেওয়ার চেষ্টায় সাকিব
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ PM

বোর্ডের ছাড়পত্র নেওয়ার চেষ্টায় সাকিব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৫/২০২৫ ১২:২১:২৩ PM

বোর্ডের ছাড়পত্র নেওয়ার চেষ্টায় সাকিব

ছবি : সংগৃহীত


ভারত-পাকিস্তান সংঘাতের জেরে আইপিএল আর পিএসএল স্থগিত হয়ে গিয়েছিল। দুই লিগই নতুন করে শুরু হচ্ছে ১৭ মে থেকে। কিন্তু সমস্যা হলো, নিরাপত্তা শঙ্কায় অনেক বিদেশি খেলোয়াড় দেশে ফিরে গেছেন। ফলে দুই টুর্নামেন্টেই দলগুলোর স্কোয়াড এলোমেলো হয়ে গেছে।

সেই ঘাটতি পোষাতে অন্য খেলোয়াড়দের দিকে হাত বাড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই মধ্যে আইপিএলে দিল্লি ক্যাপিটালসে খেলার আনুষ্ঠানিক প্রস্তাব পেয়েছেন মোস্তাফিজুর রহমান। একইদিনে জানা গেলো, পিএসএলের দল লাহোর কালান্দার্স নিয়েছে সাকিব আল হাসানকে।

সাকিবকে কেনার বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি লাহোর কালান্দার্স ফ্র্যাঞ্চাইজি। তবে সাকিবের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, লাহোরের কাছ থেকে প্রস্তাব পেয়েছেন এই অলরাউন্ডার।

পিএসএল ড্রাফটে নাম দিলেও এবার অবিক্রীত ছিলেন সাকিব। আসরের মাঝপথে এসে দল পেলেন টাইগার এই অলরাউন্ডার।

এদিকে লাহোর সাকিবকে চাইলেও কিছু আনুষ্ঠানিকতা রয়ে গেছে। সাকিবকে বিসিবির কাছ থেকে ছাড়পত্র (এনওসি) নিতে হবে। দেশের বাইরে থেকে খেলতে গেলেও এটি লাগবেই। বিকল্প নেই।

জানা গেছে, এরই মধ্যে বোর্ডের দায়িত্বশীল বেশ কয়েকজন কর্মকর্তাকে ফোন দিয়েছেন সাকিব। ফোন দিয়েছিলেন তার ক্রিকেট গুরু ও বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকেও। তবে ফাহিম জানিয়েছেন, তিনি বোর্ড মিটিংয়ে থাকায় ফোন ধরতে পারেননি।

সাকিব আরও অনেকের সঙ্গে যোগাযোগ করেছেন। আজ রাতে বা কাল সকালের মধ্যেই এনওসি পেয়ে যাওয়ার কথা তার। সেটা হলে পিএসএলের বাকি অংশে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে দেখা যাবে এই অলরাউন্ডারকে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ