কুলাউড়ায় প্রতিবন্ধী যুবককে পি*টিয়ে জ*খম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

কুলাউড়ায় প্রতিবন্ধী যুবককে পি*টিয়ে জ*খম

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৫/২০২৫ ০১:৩০:৪৪ পূর্বাহ্ন

কুলাউড়ায় প্রতিবন্ধী যুবককে পি*টিয়ে জ*খম


মৌলভীবাজারের কুলাউড়ায় চোর সন্দেহে আলমগীর মিয়া (২৬) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৩ মে) গভীর রাতে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের চকসালং গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই যুবক কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আলমগীর কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের রসুলপুর গ্রামের আলতা মিয়ার ছেলে। এ ঘটনায় বুধবার (১৪ মে) বিকেলে তার চাচাতো ভাই আবু রায়হান কুলাউড়া থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (১১ মে) আলমগীর স্থানীয় নয়াবাজার এলাকা থেকে পথ ভুল করে ছকসালং গ্রামে চলে যান। মঙ্গলবার রাত আড়াইটার দিকে স্থানীয় লোকজন তাকে চোর সন্দেহে আটক করেন এবং ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কয়ছর রশীদের উপস্থিতিতে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন।

আলমগীরের চাচাতো ভাই আবু রায়হান বলেন, আমার ভাই মানসিক ও বুদ্ধিপ্রতিবন্ধী। বুধবার ভোরে সে বাড়িতে আসে। শরীরে মারধরের স্পষ্ট চিহ্ন রয়েছে। সে তাদের অনেকবার বলেছে সে চোর নয়, তবুও কেউ শোনেনি।

অভিযুক্ত ইউপি সদস্য কয়ছর রশীদ বলেন, আমি ঘটনাস্থলে যাওয়ার আগেই লোকজন মারধর করেছে। এলাকায় সম্প্রতি দুটি চুরির ঘটনা ঘটেছে এবং ওইদিন দুটি বিয়ের অনুষ্ঠান চলছিল। পরে বুঝতে পারি ছেলেটি প্রতিবন্ধী। তখন তাকে বাড়িতে পাঠানো হয়।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কনক কান্তি সিনহা বলেন, আলমগীরের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন।

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার