পা কি স্তা ন সিরিজ নিয়ে সবশেষ যা জানালেন বিসিবি সভাপতি
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৫১ AM

পা কি স্তা ন সিরিজ নিয়ে সবশেষ যা জানালেন বিসিবি সভাপতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৫/২০২৫ ০৭:৫৪:৩৯ AM

পা কি স্তা ন সিরিজ নিয়ে সবশেষ যা জানালেন বিসিবি সভাপতি

ফাইল ছবি


চলতি মাসের ২৫ তারিখ থেকে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়ানোর কথা ছিল। তবে ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে অনিশ্চয়তার মুখে পড়েছে সিরিজটি। পরে অবশ্য যুদ্ধবিরতি কার্যকর হলে নতুন করে বিসিবিকে পরিবর্তিত সূচি পাঠিয়েছিল পিসিবি। 

পাকিস্তান সফর নিয়ে অন্তর্বর্তী সরকারের অনুমতির অপেক্ষায় ছিল বিসিবি। তবে গেল (বৃহস্পতিবার) সরকারের পক্ষ থেকে ‘সবুজ সঙ্কেত’ পাওয়া গেছে বলে জানা যায়। এর দুই দিন পর আজ শনিবার বিসিবি প্রধান ফারুক আহমেদও একই কথা জানিয়েছেন। 

সরকারের পক্ষ থেকে অনুমোদন মিললেও কিছু প্রক্রিয়াগত বিষয় বাকি আছে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি। শনিবার বিকেলে বিসিবি ছাড়ার সময় বিসিবি সভাপতি ফারুক বলেন, 'সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পাওয়া গেছে (পাকিস্তান সফরের জন্য)। এখনও কিছু কাজ বাকি আছে, সেটা আমরা করব।'

উল্লেখ্য, পাকিস্তান সফরের আগে বাংলাদেশ দল এখন সংযুক্ত আরব আমিরাতে। সেখানে আজ এবং আগামী ১৯মে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এরপরই তাদের পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে সাদা বলের এই ট্যুরে ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা ছিল দুই দলের। তবে এশিয়া কাপ এবং বিশ্বকাপের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পরিণত করা হয় এটিকে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন