মৌলভীবাজারে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃ*ত্যু
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

মৌলভীবাজারে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৫/২০২৫ ১০:৩১:৪৯ পূর্বাহ্ন

মৌলভীবাজারে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃ*ত্যু

ছবি : সংগৃহীত


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের পূর্ব শংকরসেনা (শাহাজানপুর) গ্রামে ঝুমন মিয়া নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ মে) দুপুরের দিকে উপজেলার শংকরসেনা নিজ বাড়ির পুকুরে ডুবে তার মৃত্যু হয়। শিশুটির বাবার নাম দুলাল মিয়া। তিনি পেশায় একজন ট্রাক চালক।

স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে শিশু ঝুমন মিয়ার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি ঘরের বাইরে খেলাধুলায় মত্ত ছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে শিশুটির মা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পেছনের পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন চিৎকার শুরু করেন। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার সম্রাট পোদ্দার বলেন, ‘শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই শিশুটি মৃত্যু হয়েছে।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার