কুলাউড়ায় আতাউর রহমান আতাকে সংবর্ধনা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

কুলাউড়ায় আতাউর রহমান আতাকে সংবর্ধনা

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৫/২০২৫ ০২:২৫:০৭ পূর্বাহ্ন

কুলাউড়ায় আতাউর রহমান আতাকে সংবর্ধনা


বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক (সার্বিক) ও আল আইন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা এবং প্রবাসী বিএনপি নেতা ফজলুল করিম ফজলু ও মো.আবুল খয়েরকে সংবর্ধনা দিয়েছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়ন বিএনপি।

রোববার (১৮ মে) সন্ধ্যায় স্থানীয় রসুলগঞ্জ বাজারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির আয়োজনে, আহ্বায়ক আফজল হোসেন সাঈদের সভাপতিত্বে ও ইউপি সদস্য সাহেদ আহমদের  সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য শওকতুল ইসলাম শকু।

বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদওয়ান খান, যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল জামাল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম আহমদ চৌধুরী, বদরুজ্জামান সজল, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, ময়নুল হক বকুল, সুফিয়ান আহমদ, তারু খান, সংবর্ধিত অতিথি আতাউর রহমান আতা, ইউনিয়ন বিএনপির ডা. সাহেদ আহমদ চৌধুরী ও বাছিদ আহমদ। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ছাড়াও ভুকশিমইল ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি আতাউর রহমান আতাসহ প্রবাসী বিএনপি নেতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ও ফুলেল শুভেচ্ছা জানান বিএনপির নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার