কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩৮ AM

কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৬/২০২৩ ০৩:০৪:৫৫ AM

কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান


কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (১৪ জুন) দুপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কামরুজ্জামান রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, 

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকবর রেদওয়ান মনা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন এনজিও কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারের প্রতি গুরুত্বারোপ করে শিশুর পুষ্টি নিশ্চিতে সরকারের বিভিন্ন উদ্যোগকে প্রচার-প্রচারনাসহ জনসচেতনতা গড়ে তোলার আহবান জানান। অনুষ্ঠান শেষে পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কণ ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে