মৌলভীবাজারে কথিতপীরের আস্তানা থেকে নারীসহ অ স্ত্র উদ্ধার 
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

মৌলভীবাজারে কথিতপীরের আস্তানা থেকে নারীসহ অ স্ত্র উদ্ধার 

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৫/২০২৫ ১০:২৬:৫১ পূর্বাহ্ন

মৌলভীবাজারে কথিতপীরের আস্তানা থেকে নারীসহ অ স্ত্র উদ্ধার 

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারে কথিত এক পীরের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। সদর মডেল পুলিশ জানায়, মঙ্গলবার পীরের সাগরিদরা পুলিশের উপর  হামলা চালালে পুলিশ অভিযান চালিয়ে এসব উদ্ধার করে।

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ জানায়, মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার খালিশপুর থেকে পুলিশ এক আসামীকে ধরে নিয়ে আসছিল। ফেরার পথে যুগিডর এলাকায় সন্ত্রাসী পীর আজাদের সহযোগী জুবের এক যুবককে মারধর করতে দেখতে পায় পুলিশ সদস্যরা। ওই সময় মৌলভীবাজার মডেল থানার সাব ইন্সপেক্টর উৎপল পাল এগিয়ে গেলে সন্ত্রাসী জুবের পীর আজাদের বাসা থেকে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশকে ধাওয়া করে। এর কিছুক্ষণ পর পুলিশের একটি টিম পীর আজাদের বাড়ী ঘিরে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করে এবং সন্ত্রাসী পীর আজাদের মা ও বোনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এ ঘটনার সত্যতা স্বীকার করে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন জানান, সন্ত্রাসী পীর আজাদের মা ও বোনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পীর আজাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই সহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার