লাউয়াছড়ায় অল্পের জন্য রক্ষা পেল সিলেট ছেড়ে যাওয়া ট্রেন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

লাউয়াছড়ায় অল্পের জন্য রক্ষা পেল সিলেট ছেড়ে যাওয়া ট্রেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/০৫/২০২৫ ০১:৫০:০৮ পূর্বাহ্ন

লাউয়াছড়ায় অল্পের জন্য রক্ষা পেল সিলেট ছেড়ে যাওয়া ট্রেন


সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া সংরক্ষিত বন অতিক্রম করার সময় রেললাইনের ওপর হেলে পড়া একটি বড় গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রেনের লোকোমোটিভ ইঞ্জিনের সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে লাউয়াছড়া সংরক্ষিত বন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বন বিভাগ সূত্রে জানা যায়, গাছটি ভোরে কোনো এক সময় ঝোড়ো হাওয়ায় রেললাইনের ওপর হেলে পড়ে। সকাল ৮টার দিকে কালনী এক্সপ্রেস ঘটনাস্থলে পৌঁছালে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ট্রেনটি দ্রুতগতিতে থাকলেও চালকের তাৎক্ষণিক দক্ষতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত অভিযান চালিয়ে গাছ অপসারণ করে এবং সকাল সড়ে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড় প্রসন দাস পলাশ বলেন, লাউয়াছড়া বনের শ্রীমঙ্গল-ভানুগাছ সেকশনে হেলে পড়া গাছের সঙ্গে আন্তনগর ট্রেন কালনীর ধাক্কা লেগে ইঞ্জিনের কিছুটা ক্ষতি হয়েছে। তবে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। লাউয়াছড়া বনের ভেতরে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার